ক্রীড়াবিদদের ভাতা ও ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

Jobaiar Rahman
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক | ছবি: এখন টিভি
0

যোগ্য ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেয়ার উদোগ নিয়েছে সরকার, এমনটায় জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া, রাজধানীর মাঠগুলোকে সংস্কার করে খেলার উপযোগী করতে কাজ করছে সরকার বলেও জানান তিনি।

আজ (শুক্রবার, ৩ জুলাই) বিকেলে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন- ইম্মার উদ্যোগে শাহ সিমেন্টের পৃষ্ঠ পোষকতায় এ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বর্তমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, এজন্য সরকার ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী এসব কার্যক্রমের মাধ্যমে মাদক মুক্ত সমাজ ও স্মার্টফোনের নেশা থেকে দূরে রাখতে কাজ করবে সরকার।’

জেআর