
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে ৬০ নিত্যপণ্যে কর ছাড়ের প্রস্তাব
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হবে।

হিমাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পার্বত্য এলাকার কৃষকরা
বান্দরবানে কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রায় দুই কোটি টাকা মূল্যের হিমাগার নির্মাণের বরাদ্দ থাকলেও পুরোনো ও জরাজীর্ণ একটি ভবনকে ধুয়ে মুছে রঙ করে হিমাগার তৈরির অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। প্রকল্পের শর্ত অনুযায়ী ৪০ থেকে ৫০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক হিমাগার ভবন নির্মাণের কথা থাকলেও পুরোনো একটি ভবনে হিমাগার তৈরি করায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে।

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, বাংলাদেশের কৃষিখাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত এবং কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সুযোগ রয়েছে।

দেশের বাইরে কৃষিপণ্য পাঠাতেও লাগবে পাসপোর্ট-ভিসা!
দেশের বাইরে কৃষিপণ্য পাঠাতে পাসপোর্ট-ভিসা লাগবে বলে জানিয়েছেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। তিনি বলেছেন, মানুষের মতোই দেশের বাইরে কৃষিপণ্য পাঠাতে পাসপোর্ট-ভিসা লাগবে। আর তা বাস্তবায়ন করবে পার্টনার প্রকল্প। এজন্য গ্যাপ প্রটোকলভুক্ত ১৫টি ফসল নির্ধারণ করা হয়েছে এবং কৃষকদের নিবন্ধনসহ সার্বিক ব্যবস্থা করা হচ্ছে।

চোরাইপথে চা বিক্রি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা: চা বোর্ডের চেয়ারম্যান
চোরাইপথে চা বিক্রি চা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) সন্ধ্যায় চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের চা শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

টানা বর্ষণে বান্দরবানের সুয়ালক-লামা সড়কে ধস, বন্ধ ভারী যান চলাচল
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ধসে গেছে বান্দরবানের সুয়ালক-লামা সড়কের কিছু অংশ। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বন্ধ রয়েছে ভারী যান চলাচল। সড়কের একাংশ ধসে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজি, মোটরসাইকেলের মতো ছোট যানবাহন।

সাতক্ষীরায় ৪ বছরেও শেষ হয়নি রইচপুর খালের ৬০ মিটার সেতু
৪ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর খালের ৬০ মিটার সেতু নির্মাণ। এতে ভোগান্তিতে পড়েছে ৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। পণ্য পরিবহনে ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচ।

বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষক গোলটেবিল সভা
বাংলাদেশে পর্যটন, নির্মাণ শিল্প ও অবকাঠামো, জ্বালানি, স্বাস্থ্যসেবা, শিপিং, এয়ারলাইন্স, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বড় সম্ভাবনা দেখছেন তুরস্কের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এসব খাতে যৌথ কিংবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ঝালকাঠিতে কৃষকের বাজার 'স্বস্তি' উদ্বোধন
সবজি বাজারে সিন্ডিকেট ঠেকাতে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের স্বল্পমূল্যে সবজিসহ কৃষিপণ্য সরাসরি ক্রয়-বিক্রয় করতে ঝালকাঠি শহরে উদ্বোধন করা হয়েছে কৃষকের বাজার 'স্বস্তি'। এ বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যসত্ত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।

পঞ্চগড় থেকে কৃষকের শাক-সবজি ছাড়াই সবজি স্পেশাল ট্রেনের যাত্রা
পঞ্চগড় থেকে কৃষকের শাক-সবজি ছাড়াই ছাড়লো সবজি স্পেশাল ট্রেন। প্রথমবারের মতো এ যাত্রা শুরু হলেও ট্রেনে পণ্য পরিবহণে মিলছে না ব্যবসায়ীদের সাড়া । তাদের দাবি, ভাড়া কম হলেও কুলি ও অন্যান্য খরচ মিলে সড়কপথের চেয়ে ট্রেনে খরচ বেশি পড়ছে। তাই প্রথমদিনে পঞ্চগড় থেকে পণ্য ছাড়াই ছেড়েছে বিশেষ এই ট্রেন।

বাজার নিয়ন্ত্রণে খুলনা থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু
সিন্ডিকেট ভেঙে ঊর্ধ্বগতির বাজার নিয়ন্ত্রণে চালু হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন সার্ভিস। খুলনা থেকে প্রথমদিনে বিভিন্ন পণ্য পরিবহনের সুযোগ পান প্রান্তিক কৃষক ও খামারিরা। তবে প্রয়োজনীয় প্রচারণার অভাবে প্রথম দিনে সাড়া মিলেছে কম। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ এই ব্যবস্থায় পরিবহণ ব্যয় কমে আসবে অনেক। ভোক্তাপর্যায়ে দামও কমে আসবে দাম।

ওএমএসের ট্রাক সেলের পর এবার ৫০টি পয়েন্টে ১৫টি কৃষিপণ্য বিক্রি
বাজারের চেয়ে কম দামে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে ওএমএসের ট্রাক সেলের পর এবার রাজধানীর আরও ৫০টি পয়েন্টে ১৫টি কৃষিপণ্য বিক্রি শুরু করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১৭ অক্টোবর) সকালে টিসিবি ভবনের সামনে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বেসরকারি প্রতিষ্ঠান ফসল ডট কমের সহযোগিতায় ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় তিনি জানান, সিন্ডিকেট ভাঙার কাজ চলছে।