
ভোমরা বন্দরে আটকা ৬০ ট্রাক কাঁচামরিচ-টমেটো; নষ্ট হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা
সার্ভার জটিলতায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ ও টমেটোবাহী প্রায় ৬০টি বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে বন্দর ছাড়ার অপেক্ষায় রয়েছে। ভারতীয় ট্রাক থেকে পণ্য বাংলাদেশি ট্রাকে তোলা হলেও বন্দর কর্তৃপক্ষের সার্ভারে জটিলতার কারণে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রাক বন্দর ছাড়তে পারেনি।

বেনাপোল বন্দরে ঢুকলো কাঁচামরিচের প্রথম চালান
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচামরিচ দেশে প্রবেশ করে।

হিলি বন্দর দিয়ে এলো ২৮ টন কাঁচামরিচ
দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে প্রায় ৯ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথমদিন তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের চারটি ট্রাকে ২৮ টন ৪৪০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। আর বন্দরে আমদানিকৃত কাঁচামরিচ মানভেদে প্রতিকেজিতে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে। কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয় বাজারে।

সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী
কাঁচামরিচের দাম স্থিতিশীল রাখতে সোমবার (৩ আগস্ট) থেকে আমদানির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ (রোববার, ২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

বৃষ্টি-বন্যার কারণে সরবরাহ সংকট; রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
সারা দেশে বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। ২০০ টাকা ছাড়িয়েছে কাঁচামরিচের দাম। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। মাছ ও মুরগির দামও ঊর্ধ্বগামী। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

নাটোরে কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি
বৃষ্টির কারণে উত্তরের জেলা নাটোরে সবজির সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে কাঁচাবাজারগুলোতে, বেড়েছে বিভিন্ন সবজির দাম। কোনো কোনো সবজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। এদিকে কাঁচামরিচের দাম বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকাতে। আজ (শুক্রবার, ২৪ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন কাঁচাবাজারে মরিচের এমন দাম চোখে পড়ছে।

রাজশাহীতে কমেছে সবজি ও মাছের দাম
রাজশাহীতে কমেছে সব ধরনের সবজি ও মাছের দাম। রোজার মাঝামাঝি সময়ে সবজি ও মাছের সরবরাহ পর্যাপ্ত থাকায় এবং সে অনুযায়ী চাহিদা না থাকায় কমেছে দাম। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সকালে নগরীর কোর্ট বাজারে দেখা যায় প্রতি কেজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা।

জামালপুরে কাঁচামরিচের বাম্পার ফলন; দাম কমায় কৃষকের ‘মাথায় হাত’
জামালপুরে এবারের মৌসুমে কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। ফলে সরবরাহ বেশি থাকায় কাঁচামরিচের দামও ক্রেতাদের হাতের নাগালে চলে এসেছে। এতে স্থানীয়রা উপকৃত হলেও, ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তবে জেলার কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে এ খাতে বাণিজ্য হবে প্রায় ৬০০ কোটি টাকা।

হিলিতে বেড়েছে কাঁচামরিচের দাম, বিপাকে সাধারণ ক্রেতারা
আমদানি বন্ধের সুযোগে হিলিতে অস্থির কাঁচামরিচের বাজার। প্রতি কেজি কাঁচামরিচের দাম ১২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। গেলো সপ্তাহের শুরুর দিকে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি বিক্রি হয়েছিল বন্দর ও খুচরা বাজারে। দাম বাড়ায় মরিচ কিনতে এসে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

বাজারে হঠাৎ বেড়ে গেছে কাঁচামরিচ ও ইলিশের দাম
সারা দেশে হঠাৎ বেড়েছে কাঁচামরিচের দাম, টানা কয়েক সপ্তাহ ধরে কম সরবরাহের কারণে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হচ্ছে সব ধরনের সবজির দাম। এদিকে, কাল থেকে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষেধাজ্ঞা; যার প্রভাবে বাজারে ইলিশের দামও বেড়েছে।

সবজির দাম উর্ধ্বমুখী, কাঁচামরিচে ডাবল সেঞ্চুরি—দুর্ভোগে ক্রেতারা
বাজারে সবজির বেশ সরবরাহ থাকলেও মিলছে না স্বস্তি। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচের কেজি পৌঁছেছে ২০০ টাকায়। শুধু সবজি নয়, অস্থির চালের বাজারও ভোগান্তি বাড়িয়েছে সাধারণ মানুষের।

ময়মনসিংহে সবজির সংকট, মাছের বাজারেও নেই স্বস্তি
ময়মনসিংহে সবজির বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে। এতে সব ধরনের সবজির দাম বেড়েছে পাইকারি বাজারে। মাছের বাজারেও নেই স্বস্তি। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।