
জব্দ হওয়া ৯১২ বস্তা সার কৃষকদের মধ্যে বিক্রি
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা জব্দকৃত ৯১২ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে জীবননগর থানা ও হাসাদাহ পুলিশ ক্যাম্প চত্বরে কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা দরে এসব সার বিক্রি করা হয়।

টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত, ক্ষতির মুখে চাষিরা
টাঙ্গাইলের মধুপুরে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর কলা-পেঁপে, ফলজ ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় কলা, আনারস, পেঁপে ও সবজির বাগান ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকার বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। কোথাও কলাগাছের মাজা ভেঙে গেছে, কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুষ্টিয়ায় ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে এক ইউনিয়নের সরকারি বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে পাচারের সময় জব্দ করেছেন স্থানীয় কৃষকরা। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাউতি ভবানীপুর এলাকা থেকে ১০ বস্তা টিএসপি ও ১০ বস্তা ইউরিয়া সবমোট ২০ বস্তা সার জব্দ করা হয়।

গ্রাফটিংয়ে ফলন-লাভ; আমদানিতে লোকসানের শঙ্কা টমেটো চাষিদের
গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান মৌলভীবাজারের কৃষক। যদিও টমেটো ও কাঁচামরিচ আমদানির কারণে এবার বাড়ছে লোকসানের শঙ্কা। সার, কীটনাশকসহ সব জিনিষের দাম চড়া হলেও টমেটোর দাম কম। টমেটোর জন্য আলাদা হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার পাশাপাশি স্বল্পসুদে ঋণ দেয়ার দাবি কৃষকদের।

সমন্বিত কৃষিতে বদলাচ্ছে পাহাড়; স্বপ্ন দেখছেন দুর্গম এলাকার মানুষ
জলবায়ু পরিবর্তনসহ নানা ঝুঁকি মোকাবিলা করে দুর্গম পাহাড়ে বাঁচার লড়াই পাহাড়ি জনগোষ্ঠীর। আছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতের অনিশ্চয়তাও। তবে সমন্বিত কৃষি উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে বদলে যাচ্ছে সে চিত্র। টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত ও দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে পরিবর্তনের স্বপ্ন বুনছেন এ অঞ্চলের মানুষ। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, পাহাড়ের কৃষি ব্যবস্থা ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি উদ্যোগ চালু রাখা জরুরি।

কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে ২৫ বস্তা ভেজাল সার।

পাল্লা দিয়ে বাড়ছে মরিচের দাম
ধারাবাহিকভাবে চলা ভারী বৃষ্টিতে গ্রীষ্মকালীন মরিচ চাষে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। অতিবৃষ্টির কারণে মাঠের অধিকাংশ মরিচ গাছ পচে ও মারা যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এদিকে মরিচের সরবরাহে ঘাটতি হওয়ায় ভোক্তা পর্যায়ে কেজি প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ৩২০ টাকায়।

ভার্মি কম্পোস্টে বাঁচছে খরচ, বাড়ছে লাভ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ধনমন্ডল এলাকার তরুণ চাষি সমিজ উদ্দিন। বাণিজ্যিকভাবে শাক-সবজি চাষ করে আসছেন তিনি। জমিতে রাসায়নিক সার প্রয়োগ করে তেমন ভালো ফলাফল পাচ্ছিলেন না। পরে দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পান ভার্মি কম্পোস্ট প্রদর্শনী। তাতেই সফলতার দেখা পান তিনি। শাক সবজি উৎপাদনে খরচ কমার পাশাপাশি ভালো ফলন পাচ্ছেন নিয়মিত। তার দেখাদেখি এভাবেই টেকসই কৃষির দিকে ঝুঁকছেন চাষিরা।

পাবনার সুজানগরে পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ১২ বিঘা ফসল নষ্ট
পাবনার সুজানগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করে ১২ বিঘা জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি কৃষি প্রণোদনা দেয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

সাভারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত এসিডে ক্ষতিগ্রস্ত কৃষক
সাভারে অবৈধ সিসা তৈরির কারখানার বিষাক্ত এসিডে ধ্বংস হচ্ছে শতাধিক বিঘা জমির ফসল। এতে বছরের পর বছর ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। অভিযোগ থাকলেও কোনো এক রহস্যজনক কারণে বন্ধ হচ্ছে না কারখানাটি।

মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে দুদকের অভিযান
সরকার প্রদত্ত গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রণোদনায় অনিয়মের অভিযোগে উঠেছে মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কৃষি কর্মকর্তা ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন
সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ৭ নভেম্বর) সকালে যশোর অঞ্চলের বিসিএস কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।