
ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। আজ (বুধবার, ১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সরকার ক্রীড়াবান্ধব জাতি গঠনে কাজ করছে: প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সরকার একটি ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে। গত ১৭ বছরের দুঃশাসন থেকে ফিরে এসে আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। এর অন্যতম মাধ্যম হবে খেলাধুলা।

ভোটের কালি মোছার আগে প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন: আইনমন্ত্রী
বাংলাদেশের ইতিহাসে মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক ‘উন্নয়ন সংলাপে’ তিনি এ কথা বলেন।

ইবিতে জুলাই বিপ্লববিরোধী ৩০ শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ, স্বপদে পুনর্বহাল
২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাময়িক বরখাস্ত হওয়া ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তা-কর্মচারীর শাস্তি মওকুফ করে তাদের স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (বুধবার, ১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ইবি শিক্ষক হত্যার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়াকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে শিক্ষকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ইবির শিক্ষক রুনা হত্যাকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের কমিটি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (শনিবার, ৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ইবি শিক্ষিকা হত্যায় অভিযুক্তের লিখিত স্বীকারোক্তি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান লিখিতভাবে হত্যার দায় স্বীকারোক্তি দিয়েছেন।

ইবি শিক্ষক আসমা হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ ঢাবি সাদা দলের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় কুষ্টিয়া সদর ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছেন তিনি।

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুব, সেক্রেটারি রাফি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল (শনিবার, ১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মিলনায়তনে সদস্য সমাবেশের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালক আহত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

ইবিতে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন, প্রণয়ন হতে যাচ্ছে গঠনতন্ত্র
প্রতিষ্ঠার চার দশক পর প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন। এরই মধ্যে গঠনতন্ত্রের খসড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রণয়ন করা হয়েছে।