ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান

অধ্যাপক ড. মতিনুর রহমান
অধ্যাপক ড. মতিনুর রহমান | ছবি: এখন টিভি
0

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। আজ (বুধবার, ১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

আরও পড়ুন:

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও অ্যাকাডেমিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তিনি একজন পরিচিত ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে পরিচিত।

এফএস