আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় আন্তঃবিভাগ ফুটবল ম্যাচের শেষ মুহূর্তে বল থ্রো-ইনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এসময় লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে মারামারিতে উভয়পক্ষের অন্তত সাত শিক্ষার্থী আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের মধ্যে দুজন বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। তবে সংঘর্ষের পর খেলাটি স্থগিত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত রেফারির নিয়ম অনুযায়ী নেয়া হবে।




 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)
