
‘বানোয়াট’ দাবি প্রত্যাখ্যান; মার্কিন পণ্য কেনা নিয়ে ট্রাম্পকে গালিবাফের জবাব
যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা অর্থ অবমুক্ত হওয়ার পর তা দিয়ে কেবল মার্কিন কৃষিপণ্য কেনা হবে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবিকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধের আগের দামে ফিরলো জ্বালানি তেল; সচল হচ্ছে হরমুজ প্রণালি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে নেমে এসেছে। মার্কিন প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ প্রায় স্বাভাবিক হয়ে আসায় এই দরপতন ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর এই প্রথম বাজারে এমন স্থিতিশীলতা দেখা গেল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প–ইরান চুক্তিতে সবচেয়ে বেশি রাজনৈতিক লোকসানে নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তিতে বড় কোনো কৌশলগত পরিবর্তন হোক বা না হোক, এর সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছেন বেনইয়ামিন নেতানিয়াহু। গত কয়েক দশক ধরে নিজেকে এমন এক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি ইরান ইস্যুতে ওয়াশিংটনকে নিজের ইচ্ছামতো পরিচালিত করতে পারেন। বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, এই চুক্তির ফলে নেতানিয়াহুর সেই ‘পলিটিক্যাল ব্র্যান্ড’ বা রাজনৈতিক ইমেজ এখন হুমকির মুখে। রয়টার্সের প্রতিবেদনে এ বক্তব্য উঠে এসেছে।
 Director General Rafael Grossi-320x167.webp)
ইরানে দ্রুতই পরমাণু পরিদর্শন শুরু হবে: রাফায়েল গ্রোসি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর খুব শিগগিরই ইরানে পরমাণু পরিদর্শন শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তবে এই পরিদর্শনের নির্দিষ্ট পদ্ধতি ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে আজ (বুধবার, ২৪ জুন) তিনি উল্লেখ করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘অনন্তকাল’ পরমাণু পরিদর্শন বনাম ‘চুক্তি হয়নি’; ট্রাম্প ও ইরানের পাল্টাপাল্টি দাবি
সুইজারল্যান্ডে প্রথম দফার সরাসরি আলোচনা শেষ হওয়ার পর ‘পরমাণু পরিদর্শন’ ও ‘জব্দ করা অর্থ’ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম মতভেদ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান অনন্তকাল (ইনফিনিটি) ধরে কঠোর পরমাণু পরিদর্শনে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবি সরাসরি নাকচ করে জানিয়েছে, এ ধরনের কোনো প্রতিশ্রুতি তারা দেয়নি। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে দুই দেশের ভঙ্গুর শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

অবমুক্ত করা অর্থ কেবল ইরানই নিয়ন্ত্রণ করবে: জাতিসংঘে নিযুক্ত দূত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় অবমুক্ত হতে যাওয়া নিজেদের অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত কেবল ইরানই নেবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কূটনীতিক। মঙ্গলবার জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলী বাহরিনি ওয়াশিংটনের দাবি নাকচ করে বলেন, এই অর্থের ওপর অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ থাকবে না এবং এটি দিয়ে মার্কিন পণ্য কেনারও কোনো বাধ্যবাধকতা নেই।

নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার; শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের
প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল (সোমবার, ২২ জুন) থেকে ৬০ দিনের জন্য ইরানের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি চুক্তির শর্ত না মানে, তবে তাকে ‘যা করার তা করতে হবে’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তির শর্তাবলি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার কার্যকারিতা নির্ভর করছে চুক্তির শর্তাবলি এবং অঙ্গীকারগুলোর নিখুঁত বাস্তবায়নের ওপর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ১২ বিলিয়ন ডলার অবমুক্ত করতে তেহরান-ওয়াশিংটন চূড়ান্ত চুক্তি
যুক্তরাষ্ট্রের হাতে জব্দ থাকা ইরানের ১২ বিলিয়ন ডলার (প্রায় ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা) অবমুক্ত করার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে তেহরান ও ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তির অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার (প্রায় ৭২ হাজার কোটি টাকা) ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবারের মধ্যেই ইরান চুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে; জানালেন জেডি ভ্যান্স
আগামী শুক্রবারের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের (এমওইউ) পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গণমাধ্যমে চুক্তির বিষয়বস্তু নিয়ে চলমান নানা প্রতিবেদনের প্রেক্ষিতে এই তথ্য জানান তিনি। সিবিএস বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা একটি ‘গেমচেঞ্জার’: কানাডার প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে বৈরিতা অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে (এমওইউ) একটি ‘গেমচেইঞ্জার’ বা মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি মনে করেন, এই সমঝোতা শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং বিশ্বনেতাদের ইউক্রেন পরিস্থিতির দিকে নতুন করে নজর দেয়ার সুযোগ করে দেবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।