ইরান যুক্তরাষ্ট্র
তৃতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

তৃতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির কিশ, জাম, কেশম দ্বীপসহ বুশের ও বন্দর আব্বাসে একাধিক হামলা করেছে তারা।

ভেস্তে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি, পাল্টাপাল্টি দোষারোপ

ভেস্তে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি, পাল্টাপাল্টি দোষারোপ

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ভেস্তে যেতে বসেছে যুদ্ধবিরতির চুক্তি। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। মার্কিন সামরিক বাহিনী বলছে, যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার সুযোগ নষ্ট করেছে ইরান। জবাবে আইআরজিসি হুঁশিয়ারি জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে আগের চেয়েও কঠোর জবাব দেয়া হবে। এমন অবস্থায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বিশ্বকাপে ইরান-যুক্তরাষ্ট্রের দেখা হতে পারে কবে? জেনে নিন সমীকরণ

বিশ্বকাপে ইরান-যুক্তরাষ্ট্রের দেখা হতে পারে কবে? জেনে নিন সমীকরণ

মাঠের খেলায় বরাবরই তীব্র উত্তাপ ছড়িয়েছে বৈশ্বিক ভূরাজনীতি (Geopolitics in sports)। এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের (US military operations in Iran) পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এখন খাদের কিনারে। ঠিক এমন এক থমথমে পরিস্থিতিতে ফুটবল বিশ্বে নতুন এক রোমাঞ্চকর সমীকরণ মেলাচ্ছেন ভক্তরা বিশ্বকাপের নকআউট পর্বে কি মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ইরান ও যুক্তরাষ্ট্রের (Is there a chance of Iran vs USA in World Cup knockouts)? দুই চিরবৈরী দেশের নকআউট পর্বের জটিল সমীকরণ ও সম্ভাব্য ম্যাচের সময়সূচি নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে শঙ্কা

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে শঙ্কা

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। গেল একদিনে এই জলপথটি অতিক্রম করেছে ৭৮টি জাহাজ।

অভ্যন্তরীণ রাজনীতি ও ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন

অভ্যন্তরীণ রাজনীতি ও ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন

ইসরাইলি স্বার্থ রক্ষার প্রশ্নে ট্রাম্পের বিকল্প নেই- ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বিরোধ শুরুর পর মার্কিন প্রেসিডেন্টের হয়ে এভাবেই সাফাই গাইছেন তার সহযোগীরা। ট্রাম্পপন্থীরা এখনও মনে করেন, ব্যক্তিগত আক্রোশ নয়, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্কের অবনতির পেছনে কাজ করছে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি। যদিও নেতানিয়াহুর ঘনিষ্ঠদের দাবি, বিরোধ থাকলেও ইসরাইল সংশ্লিষ্ট নীতিতে তেমন কোনো বদল আনবে না যুক্তরাষ্ট্র।

সমঝোতা ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র প্রথম পর্বের আলোচনা সম্পন্ন

সমঝোতা ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র প্রথম পর্বের আলোচনা সম্পন্ন

কার্যকর কোনো সমঝোতা ছাড়াই সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম পর্বের আলোচনা শেষ হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, শুরুতে কেবল সমঝোতা স্মারক সইয়ের কথা বলা হলেও এখনই সেটি বাস্তবায়নের কথা বলছে যুক্তরাষ্ট্র। এছাড়াও, লেবাননে হিজবুল্লাকে সমর্থন দিলে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হুমকির জবারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে, আইআরজিসি বলছে, লেবাননের যুদ্ধবিরতি শর্তের ওপরই পরবর্তী আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে।

স্থগিত সুইজারল্যান্ডে আলোচনা; চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

স্থগিত সুইজারল্যান্ডে আলোচনা; চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এরই মধ্যে চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষও শুরু হয়েছে।

বিশ্ববাজারে কমলো তেলের দাম

বিশ্ববাজারে কমলো তেলের দাম

টানা দ্বিতীয় দিনের মতো কমলো বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির কারণেই তেলের দাম এখন নিম্নমূখী।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির জেরে লেবাননে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির জেরে লেবাননে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

তেল আবিবকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগে লেবাননে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যদিও শিগগিরই এ চুক্তিতে ইসরাইলও অন্তর্ভুক্ত হবে বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে, তেহরানের সঙ্গে এরই মধ্যে ডিজিটাল পদ্ধতিতে চুক্তি সই হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এখনও চূড়ান্ত নয়: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এখনও চূড়ান্ত নয়: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি স্বাক্ষরের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। রোববারের মধ্যেই চুক্তি স্বাক্ষর হবে ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে ইরানের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, সমঝোতা স্মারক এখনও চূড়ান্ত নয়, তবে আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তি হবে। আর, প্রজাতন্ত্রের কট্টরপন্থী সমর্থকরা শান্তি চুক্তির বিরোধিতা করলেও, ঐকমত্যের ইঙ্গিত তেহরানের শীর্ষ নেতাদের। যদিও হোয়াইট হাউস সূত্র বলছে, ১৪ জুন ট্রাম্পের দিনপঞ্জিতে চুক্তি স্বাক্ষর সংক্রান্ত কোনো পরিকল্পনা নেই।

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে কমছে তেলের দাম, ধোঁয়াশা কাটেনি পরমাণু ইস্যুতে

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে কমছে তেলের দাম, ধোঁয়াশা কাটেনি পরমাণু ইস্যুতে

যুক্তরাষ্ট্র ও ইরান তাদের মধ্যকার যুদ্ধ অবসানের জন্য একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে ইঙ্গিত দিয়েছে। ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষ একটি দলিলে সম্মত হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সমঝোতার খবরের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ সপ্তাহেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: ট্রাম্প

এ সপ্তাহেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: ট্রাম্প

এ সপ্তাহেই ইউরোপে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরানের পক্ষ থেকে এখনো কোনো চুক্তির কথা নিশ্চিত করা হয়নি।