ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে শঙ্কা

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি | ছবি: সংগৃহীত
0

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। গেল একদিনে এই জলপথটি অতিক্রম করেছে ৭৮টি জাহাজ।

এস অ্যান্ড পি গ্লোবালের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গেল বুধবার থেকেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধের সময় থেকে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এরইমধ্য দিয়ে দৈনিক জাহাজ চলাচলের প্রায় ৫৭ শতাংশ পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে চলতি মাসে সবচেয়ে বেশি সাড়ে ৫শ'র বেশি জাহাজ হরমুজ অতিক্রম করেছে। সংস্থাটি বলছে, এগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে আটকে এবং নতুন জাহাজ রয়েছে।

ইএ