
ইনদেপেন্দিয়েন্তের বিপক্ষে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে ইন্টার মায়ামি
এমএলএস কাপের শুরুতে ধাক্কা খেলেও চ্যাম্পিয়নস ট্যুরে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। ইনদেপেন্দিয়েন্ত দেল ভ্যালের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে লিওনেল মেসির দল।

ইংরেজি না শেখার আক্ষেপ জানালেন মেসি
দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলের প্রায় সবধরণের শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জনের পাল্লাও পরিপূর্ণ। সেই মেসিই কি না ভোগেন আক্ষেপে! সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গল্পই শুনিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

এমএলএসের নতুন মৌসুম; হার দিয়ে শুরু মায়ামির
হার দিয়েই নতুন মৌসুম শুরু করলো মেসির মায়ামি। লস এঞ্জেলসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে তারা। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) এমএলএসের নতুন মৌসুমে উদ্বোধনি ম্যাচে এলএএফসির কাছে হেরে গেছে ইন্টার মায়ামি।

এমএলএসের নতুন মৌসুমে কাল মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি
মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের প্রথম ম্যাচে আগামীকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) ভোরে মাঠে নামছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির দলের প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস এফসি। এলএ মেমোরিয়াল কলোসিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায়।

এমএলএস জয়ের পর দল গঠনে বড় পরিকল্পনা ইন্টার মায়ামির
ঐতিহাসিক এমএলএস শিরোপা জয়ের পর এখানেই থেমে থাকতে চায় না ইন্টার মায়ামি। ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দল গঠনে বড় পরিবর্তনের পরিকল্পনা দ্য হেরন্সদের। সার্জিও বুসকেটস ও জর্দি আলবার বিদায়ের পর তাদের শূন্যতা পূরণে নতুন আর্জেন্টাইন তারকাকে দলে টানার পরিকল্পনা করছে ডেভিড বেকহ্যামের দল।

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড লিওনেল মেসির
নিউ ইয়র্ক সিটি এফসিকে হারিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে অ্যাসিস্টের মাধ্যমে ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। একইসঙ্গে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ডও আরেকটু সমৃদ্ধ করেছেন তিনি।

মেসি ম্যাজিকে এমএলএস কনফারেন্সের ফাইনালে ইন্টার মায়ামি
বিগ ম্যাচে আরও একবার জ্বলে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের পারফরম্যান্সে ভর করে প্রথমবার এমএলএস ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

এক ম্যাচের জন্য নিষিদ্ধ সুয়ারেজ
ন্যাশভিলের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বড় ধাক্কা খেলো ইন্টার মায়ামি। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় প্লে-অফের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে খেলতে পারবেন না তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

মেজর লিগ সকারে ন্যাশভিল এসসির কাছে মায়ামির হার
ইন্টার মায়ামির বিপক্ষে আগের ১০ ম্যাচে জয় ছিল না ন্যাশভিল এসসির। সেই ধারা পেছনে ফেলে এবার মেজর লিগ সকারের প্লেঅফের দ্বিতীয় রাউন্ডে মায়ামিকে ২-১ গোলে হারালো তারা। ২০২৩ সালের মে মাসের পর মায়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।

মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছে মেসি, সন্তুষ্ট বেকহ্যাম
ইন্টার মায়ামিতে থাকাটা আরও দীর্ঘ হচ্ছে লিওনেল মেসির। ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছে এলএমটেন। এ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ক্লাবের অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামও।

মৌসুম শেষে অবসর নেবেন জর্দি আলবা
মৌসুম শেষেই সব ধরণের ফুটবল থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন স্পেন এবং ইন্টার মায়ামির ডিফেন্ডার জর্দি আলবা। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে স্পেনের হয়ে ২০১২ সালে ইউরো জিতেছিলেন আলবা।

মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে ইন্টার মায়ামির দাপুটে জয়
লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে দাপুটে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে মেসিবাহিনী। জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন জর্ডি আলবা ও তাদেও আলেন্দে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার মায়ামি। মেসির নিখুঁত পাসে গোল পেয়ে জয় নিশ্চিত করে দলটি।