পুয়ের্তো রিকোর এস্তাদিও হুয়ান রামোন লোউব্রিয়েলে ম্যাচের ১৬ মিনিটে সান্তিয়াগো মোরালেসের গোলে এগিয়ে যায় মায়ামি। অবশ্য ম্যাচে ফিরতে সময় নেয়নি ইনদেপেন্দিয়েন্তে। গোল হজমের এক মিনিট পরই বল মায়ামির জালে জড়ান প্যাট্রিক মার্কাডো।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মায়ামির প্রাণভোমরা লিওনেল মেসি। ম্যাচের ৭০ মিনিটে স্পটকিক থেকে গোল করেন তিনি। নতুন মৌসুমে এটাই মেসির প্রথম গোল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। এমএলএসে লস অ্যাঞ্জেলস এফসির কাছে হেরে লিগ শুরু করা মায়ামি সোমবার নিজেদের পরবর্তী ম্যাচে খেলতে নামবে। যেখানে দ্য হেরনদের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি।





