ইংলিশ প্রিমিয়ার লিগ
ইপিএল: আর্সেনালকে হারিয়ে পয়েন্ট টেবিলে ওপরে উঠে এসেছে ব্রাইটন

ইপিএল: আর্সেনালকে হারিয়ে পয়েন্ট টেবিলে ওপরে উঠে এসেছে ব্রাইটন

ঘরের মাঠে আর্সেনালকে চমকে দিয়েছে ব্রাইটন। ৩-০ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে ব্রাইটন।

ইপিএলে রাতে চেলসির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড

ইপিএলে রাতে চেলসির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) রাতে মাঠে নামছে চেলসি, তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। গটেক কমিউনিটি স্টেডিয়াম ব্রেন্টফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

বাংলাদেশ জাতীয় দলে বংশোদ্ভূত নতুন তিন ফুটবলার

বাংলাদেশ জাতীয় দলে বংশোদ্ভূত নতুন তিন ফুটবলার

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় তিন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফারহান, জিদান আর শুকি। বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ এবার তাদের সামনে। কিন্তু কার গল্পটা বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবল?

সুপার সানডে: ম্যানচেস্টার ডার্বির উত্তাপের দিনে মাঠে বার্সা-বায়ার্ন

সুপার সানডে: ম্যানচেস্টার ডার্বির উত্তাপের দিনে মাঠে বার্সা-বায়ার্ন

সুপার সানডেতে মাঠে নামছে পরাশক্তি দলগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হচ্ছে শহরের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। লামিন ইয়ামালদের প্রতিপক্ষ লেভান্তে। অন্যদিকে বুন্দেসলিগায় মাঠে নামছে বায়ার্ন মিউনিখও।

ইউরোপিয়ান ফুটবলে ইন্টার-ডর্টমুন্ডের প্রত্যাবর্তনের গল্প, ম্যানসিটির একতরফা আধিপত্য

ইউরোপিয়ান ফুটবলে ইন্টার-ডর্টমুন্ডের প্রত্যাবর্তনের গল্প, ম্যানসিটির একতরফা আধিপত্য

শনিবার রাতে ইউরোপিয়ান ফুটবলে দেখা মিললো প্রত্যাবর্তনের গল্পের। ইতালিয়ান লিগে দুই হেভিওয়েটের লড়াইয়ে নাপোলির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে ইন্টার মিলান। একইরকম জয় পেয়েছে রোমাও। বুন্দেসলিগায় প্রত্যাবর্তনের গল্প বুরুশিয়া ডর্টমুন্ডের। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানসিটির চিত্রটা ভিন্ন।

ইপিএলে জয়ের খাতা খুললো লিভারপুল

ইপিএলে জয়ের খাতা খুললো লিভারপুল

আলেকজান্ডার ইসাকের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমে জয়ের খাতা খুললো লিভারপুল। স্বাগতিক ইপসউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা।

ভিন্ন লিগে শীর্ষে ওঠার মিশনে রাতে মাঠে নামছে আর্সেনাল-বার্সেলোনা

ভিন্ন লিগে শীর্ষে ওঠার মিশনে রাতে মাঠে নামছে আর্সেনাল-বার্সেলোনা

ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামছে দুই ভিন্ন লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল এবং বার্সেলোনা। দুই দলের সামনেই আছে লিগে শীর্ষে ওঠার হাতছানি। লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। আর ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।

কোভেন্ট্রিকে হারিয়ে আর্সেনালের দাপুটে জয়

কোভেন্ট্রিকে হারিয়ে আর্সেনালের দাপুটে জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ন্ত শুরু পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ২৩ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা কোভেন্ট্রি সিটিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে মিকেল আরতেতার দল।

অতিরিক্ত খেলোয়াড় নিয়ে মধুর সমস্যায় চেলসি

অতিরিক্ত খেলোয়াড় নিয়ে মধুর সমস্যায় চেলসি

খেলোয়াড় কেনা নয়, বরং অতিরিক্ত খেলোয়াড় নিয়ে মধুর এক সমস্যায় পড়েছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। একের পর এক খেলোয়াড় জড়ো করে বর্তমানে ৪১ ফুটবলারের বিশাল এক স্কোয়াড দাঁড় করিয়েছে দু’বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হচ্ছে ড্রেসিংরুমের আয়তন।

গার্ডিয়ানের সেরা তরুণ প্রতিভার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

গার্ডিয়ানের সেরা তরুণ প্রতিভার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের উদীয়মান প্রতিভার তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ ফারহান আলী ওয়াহিদ। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তালিকায় প্রিমিয়ার লিগের ২০ দলের ২০ প্রতিনিধির মাঝে আছে ফারহানের নাম।

গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলোর জমিদারি!

গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলোর জমিদারি!

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি। কিন্তু তার আগেই খেলোয়াড় কেনাবেচায় ইউরোপের ফুটবল বাজার গরম করে তুলেছে ইংলিশ ক্লাবগুলো। চলতি গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতে এরই মধ্যে ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন পাউন্ড খরচের অঙ্ক। যেখানে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি আর টটেনহ্যাম।

পিএসজির টানা দুই শিরোপা, নাকি ঘুচবে আর্সেনালের ২২ বছরের আক্ষেপ?

পিএসজির টানা দুই শিরোপা, নাকি ঘুচবে আর্সেনালের ২২ বছরের আক্ষেপ?

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

বিশ্বকাপের আগে ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও এক বড় রাত। হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শনিবার (৩০ মে) রাতে পর্দা নামছে চ্যাম্পিয়নস লিগের ৭১তম আসরের। ইউরোপসেরার এ মহারণে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি এবং ২২ বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করা আর্সেনাল।