Recent event

ইপিএল: রাতে ভক্তদের বাড়তি নজর থাকবে যে ম্যাচগুলোতে

ইপিএলের লোগো
ইপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে অ্যাস্টন ভিলা, চেলসি ও ম্যানচেস্টার সিটি। একদিকে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে (ইউসিএল) খেলার দৌড়ে টিকে থাকতে ভিলা ও চেলসিকে জিততে হবে, অন্যদিকে শিরোপার লড়াইয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর লক্ষ্য ম্যানসিটির। তাইতো এ ম্যাচগুলোর দিকে বাড়তি নজর থাকবে ফুটবল ভক্তদের।

ঘরের মাঠ ভিলা পার্কে রাত ৯টায় খেলতে নামবে অ্যাস্টন ভিলা। এমি মার্টিনেজদের প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছে ভিলা। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে দলটি।

আরও পড়ুন:

অন্যদিকে, পাঁচে থাকা চেলসি সেরা চারে ঢোকার লড়াইয়ে বার্নলির বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা দলের বিপক্ষে সহজ জয়ের লক্ষ্য ব্লুজদের। হারলে ইউরোপা লিগের দৌড় থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় থাকবে তারা।

এছাড়া রাত ২টায় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। টেবিল টপার আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলা সিটিজেনরা ৫ পয়েন্ট পিছিয়ে আছে, আজ জিতলে যা দুইয়ে নেমে আসবে। তাই জয়ের বিকল্প কিছু ভাবছেন না ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।

এসএইচ