Recent event

ইংলিশ প্রিমিয়ার লিগ: ভিন্ন ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, ম্যান ইউ, চেলসি

ইপিএলের লোগো
ইপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে দুই জায়ান্ট আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। উলভের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে চেলসিও।

ঘরের মাঠ এমিরেটসে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। প্রথমার্ধ শেষের আগে মার্টিন জুবিমেন্দির গোলে লিড নেয় গানাররা।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধে গানারদের সহজ জয় নিশ্চিত করেন ভিক্টর ইয়োকেরেশ। ৬৬ মিনিটে কাই হাভার্টজের অ্যাসিস্ট থেকে গোল করেন এই সুইডিশ স্ট্রাইকার। ম্যাচের অন্তিম সময়ে মার্তিনেল্লির পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ইয়োকেরেশ।

এদিকে টটেনহামকে হারিয়ে টানা ৪ ম্যাচ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৩৮ মিনিটে ব্রায়ান এমবুয়েমো গোল করলে লিড পায় রেড ডেভিলরা। ৮১ মিনিটে দিয়েগো দালোতের পাস থেকে জয়সূচক গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।

এফএস