
যেসব মোটরসাইকেলে কর দিতে হবে না
দেশের মোটরসাইকেল মালিকদের জন্য বড় এক পরিবর্তনের আভাস দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে (Proposed Budget 2026-27) মোটরসাইকেলের ওপর সিসিভেদে নতুন করে অগ্রিম আয়কর (Advance Income Tax) আরোপের পরিকল্পনা করা হচ্ছে। তবে সাধারণ গ্রাহকদের কথা চিন্তা করে ১১০ সিসি পর্যন্ত ক্ষমতার মোটরসাইকেলগুলোকে এই করের আওতামুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

মোটরসাইকেলে কর আরোপের প্রস্তাব, সিসিভেদে বছরে গুনতে হবে যত টাকা
দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল (Motorcycle) এবং ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট (Proposed Budget 2026-27) প্রস্তাবে সিসিভেদে মোটরসাইকেলের (Motorcycle Tax Update) ওপর বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কর আরোপের পরিকল্পনা করা হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছেন।

আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে: অর্থমন্ত্রী
আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ২৫ এপ্রিল) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে বাজেট প্রণয়নের নীতিগত বিষয়ের ওপর মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কতদিন বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা?
২০২৪-২৫ করবর্ষের ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসছে। বর্তমান আইন অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তবে মাঠ পর্যায়ে রিটার্ন জমার ধীরগতি এবং করদাতাদের সুবিধার্থে এই সময়সীমা (Income Tax Return Filing Deadline) আরও এক মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (Official Notification) জারি করা হয়েছে।

মোটরসাইকেল, ফ্রিজ, এসি শিল্পে আয়কর ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণ
রেফ্রিজারেটর, যন্ত্রাংশসহ ফ্রিজ নির্মাণ, মোটরসাইকেল, এয়ারকন্ডিশন ও কম্প্রেসার তৈরির শিল্প প্রতিষ্ঠানের করপোরেট আয়কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪-২৫ অর্থবছর থেকে ৩০ জুন ২০৩২ সাল পর্যন্ত এ প্রজ্ঞাপন কার্যকর থাকবে বলে জানিয়েছে এনবিআর।

‘বাজেটের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও কার্যকর পরিকল্পনায় এটি অর্জন করা সম্ভব’
ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) সভাপতি জাভেদ আখতার বলেছেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্য নিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার এবারের বাজেট মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৪.২ শতাংশ, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এনবিআরকে যেসব পরামর্শ দিয়েছে আইএমএফ
আইএমএফের শর্ত পূরণে চলতি অর্থবছরে রাজস্ব আহরণে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এনবিআর। লক্ষ্য অর্জনে নানা পরামর্শ দিয়েও সহায়তা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে নানা উদ্যোগের পরও অর্ধবছরে এসে করতে হয়েছে কাটছাট। এরপরেও রয়ে গেছে বড় ঘাটতি। এরইমাঝে আগামী অর্থবছরের জন্যও ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার বড় লক্ষ্য নিয়ে এগোতে চাচ্ছে এনবিআর।

অফশোর ব্যাংকিংয়ের মুনাফাকে করমুক্ত ঘোষণা দিয়ে এনবিআরের প্রজ্ঞাপন
অফশোর ব্যাংকিং ইউনিটের অর্জিত মুনাফা বা সুদকে করমুক্ত ঘোষণা করে একটি প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।