আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায়ে পরিবারের অসন্তুষ্টি

আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায়ে পরিবারের অসন্তুষ্টি

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম নিহত আবু সাঈদ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় অসন্তুষ্টি জানিয়েছেন আবু সাঈদের পরিবার। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

শেখ হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

শেখ হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

গুম অধ্যাদেশ ছিলো অপ্রয়োজনীয়; ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর

গুম অধ্যাদেশ ছিলো অপ্রয়োজনীয়; ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর

গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিলো বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটি ছিলো, এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনে সেটি সংবিধিবদ্ধ ছিল। এ আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিলো, সেখানে আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ, গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব।’

চট্টগ্রামে ৬ জন হত্যাকাণ্ডে হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

চট্টগ্রামে ৬ জন হত্যাকাণ্ডে হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

চব্বিশের গণঅভ্যুত্থান

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, নওফেল, এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ (রোববার, ৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার চূড়ান্ত প্রতিবেদন আনুষ্ঠানিক অভিযোগপত্র হিসেবে দাখিল করা হয়।

গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২ এপ্রিল, ট্রাইব্যুনালে হাজিরা ৭ এপ্রিল

গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২ এপ্রিল, ট্রাইব্যুনালে হাজিরা ৭ এপ্রিল

মানবতাবিরোধী অপরাধের মামলা

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ৭ এপ্রিল পুনরায় তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয়া হয়। এছাড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ এপ্রিলের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ, অনুসন্ধানী কমিটি গঠন

প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ, অনুসন্ধানী কমিটি গঠন

রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর জামিন করানোর শর্তে ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ৫ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ কমিটি অনুসন্ধানী কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন দুইজন। আজ (সোমবার, ৯ মার্চ) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত আলাদা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন সাইমুম রেজা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন সাইমুম রেজা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। আজ (সোমবার, ৯ মার্চ) চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি।

ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার শঙ্কা নেই: চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার শঙ্কা নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিরোধ বিচারকাজে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের বিচার থমকে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

বিডিআর বিদ্রোহের ১৭ বছর, এখনো শেষ হয়নি দুই মামলার বিচার

বিডিআর বিদ্রোহের ১৭ বছর, এখনো শেষ হয়নি দুই মামলার বিচার

২০০৯ সালের বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ ব্যক্তির হত্যার ঘটনায় দুটি মামলার বিচারকাজ ১৭ বছরেও শেষ হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, নতুন করে কাউকে আসামি করতে হলে ফের তদন্ত করে অভিযোগপত্র দিতে হবে। তবে কেউ নিরপরাধ হয়ে থাকলে তাদের জামিন দেয়া উচিত বলে মনে করেন চিফ প্রসিকিউটর।

প্রসিকিউটররা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: চিফ প্রসিকিউটর

প্রসিকিউটররা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: চিফ প্রসিকিউটর

প্রসিকিউটররা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

মো. তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।