আনন্দ শোভাযাত্রা
চলতি বছর নববর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

চলতি বছর নববর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ এবার নতুন নামে ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবে পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলো নির্মাণের লক্ষ্যে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘আনন্দ’ বা ‘মঙ্গল’ শোভাযাত্রা নিয়ে বিতর্ক দেশকে আরও বিভক্ত করবে: সংস্কৃতিমন্ত্রী

‘আনন্দ’ বা ‘মঙ্গল’ শোভাযাত্রা নিয়ে বিতর্ক দেশকে আরও বিভক্ত করবে: সংস্কৃতিমন্ত্রী

‘আনন্দ’ কিংবা ‘মঙ্গল’ শোভাযাত্রা নাম নিয়ে বিতর্ক দেশকে আরও বিভক্ত করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুরে বিএনপির শোভাযাত্রা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুরে বিএনপির শোভাযাত্রা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুরে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি। আজ (বুধবার, ৬ আগস্ট) বিকেলে শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ঢল নামে।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, চারজন পুলিশি হেফাজতে

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, চারজন পুলিশি হেফাজতে

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণের জেরে হুমকির শিকার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তের হামলা ও আগুন

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তের হামলা ও আগুন

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণের জেরে হুমকির শিকার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ষবরণ শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

বর্ষবরণ শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

সাধারণ মানুষের সাথে নববর্ষের আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে তারা সাধারণ মানুষের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

নানা আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

নানা আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। দিনটি ঘিরে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন মোটিফে ফুটে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য। বর্ণিল সাজে এতে অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ। অতীতের সব গ্লানি ভুলে সুখ ও সমৃদ্ধির কামনা করেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ ১৪৩২ উদযাপিত হচ্ছে। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অমর একুশে প্রাঙ্গণে এসে শেষ হয়।

ফ্যাস্টিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি: সংস্কৃতি উপদেষ্টা

ফ্যাস্টিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি: সংস্কৃতি উপদেষ্টা

ফ্যাসিবাদ কেবল কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ (সোমবার, ১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নওগাঁয় বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

নওগাঁয় বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। আজ (সোমবার, ১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় শহরের এটিম মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এর আগে সেখানে জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক।

নানা আয়োজনে সিরাজগঞ্জে বর্ষবরণ

নানা আয়োজনে সিরাজগঞ্জে বর্ষবরণ

বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। নববর্ষ উপলক্ষে আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরের বটতলায় আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা নববর্ষকে বরণ করে নিতে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

সুনামগঞ্জে নববর্ষ উদযাপনে নানা আয়োজন

সুনামগঞ্জে নববর্ষ উদযাপনে নানা আয়োজন

নানা আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জে পালন করা হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষ্যে আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।