
কিউআর কোড থেকে সাবধান, স্ক্যান করতেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট!
স্মার্টফোন আর ইন্টারনেটের এই যুগে আমাদের জীবনকে সবচেয়ে সহজ করেছে যে প্রযুক্তিটি, তা হলো কিউআর কোড। শপিং মলে বিল দেওয়া, রেস্তোরাঁর মেনু কার্ড দেখা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কিংবা ঝটপট কোনো ওয়েবসাইটে সাইন-আপ করতে এখন আর টাইপ করার প্রয়োজন হয় না; শুধু ক্যামেরার এক ক্লিকেই কাজ শেষ (QR Code Scams and Cyber Security Risks)।

ভূমিকম্প থেকে বাঁচতে সঙ্গে রাখুন জরুরি গ্যাজেট ও প্রযুক্তি
ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ, যার কোনো আগাম পূর্বাভাস পাওয়া যায় না। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে মানুষের চিন্তার শেষ নেই। যদিও ভূমিকম্পের পূর্বাভাস জানার সরাসরি কোনো উপায় নেই, তবুও বিভিন্ন প্রযুক্তি ও গ্যাজেট (Gadgets) রয়েছে, যেগুলো ভূমিকম্পের সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্যোগ-পরবর্তী (Post-Disaster) সময়ে অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে চীন
ফখরুলের সঙ্গে চীনের উপমন্ত্রীর বৈঠক
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতেও অধীর আগ্রহে অপেক্ষা করছে চীন সরকার। আজ (মঙ্গলবার, ২৪ জুন) চীন সফরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং এমন আশাবাদ ব্যক্ত করেন।

‘আভিজাত্যের প্রতীক’ ল্যান্ডফোনের জৌলুস বিলুপ্তপ্রায়, নেপথ্যে কী
কালের স্রোতে স্মার্টফোনের পদার্পনে হারিয়ে গেছে ল্যান্ড টেলিফোনের জৌলুস। নগর-বন্দরসহ সর্বত্রই এর ব্যবহার অনেকটাই সীমিত। তবে বিটিসিএলের সর্বনিম্ন কলরেট ও সুলভে ইন্টারনেট সুবিধা থাকার পরও কেন কমছে এর গ্রাহক?

কোনোভাবেই এগোতে পারছে না বাংলাদেশের চা শিল্প
কোনোভাবেই চা শিল্পে আর এগোতে পারছে না বাংলাদেশ। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বন্ধ চা বাগানের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে পুরো শিল্প এ মুহূর্তে সংকটময় এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এ সংকট থেকে বের হয়ে চা শিল্পের ভিত মজবুত করতে রপ্তানি আয় বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড।

এআই প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে মিলছে সফলতা
প্রযুক্তির হাওয়া লেগেছে ময়মনসিংহের ত্রিশালের মৎস্য চাষে। এআই প্রযুক্তি ও সেন্সর ভিত্তিক আধুনিক ডিভাইস ব্যবহার করে এই চাষে মিলেছে সফলতা। এআই প্রযুক্তি ও ভার্টিকাল এক্সপানশন পদ্ধতির সমন্বিত ব্যবহারে মাছ চাষে উৎপাদন বেড়েছে সাধারণের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ। খরচও কমেছে ৩০ থেকে ৩৫ ভাগ। এই পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ করছে ত্রিশাল উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট নীতিমালা করতে চায় জাতিসংঘ
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে যোগাযোগ আরও বাড়ানো যায় তার জন্য গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট নীতিমালা করতে চায় জাতিসংঘ। বিশ্বনেতাদের কাছে নীতিমালায় কী কী থাকবে তা তুলে ধরা হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার যেন জনগণের কাছে সহজলভ্য হয় সেটিও করতে চান তারা। তাই এবারের জাতিসংঘ সম্মেলনকে বলা হয়েছে সামিট অফ দা ফিউচার। সম্মেলনে কাল সোমবার থেকে বাংলাদেশের প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে।

শুরু হচ্ছে তিনদিনের প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী
দেশে নতুন জুয়েলারি কারখানা স্থাপন ও পুরাতন কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির সংযোজন ও রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৪ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ (আইজেএমইবি) ২০২৪।

স্মার্টফোনের বিকল্প হিসেবে এবার চলে আসছে নিউরালিংক
আজকাল স্মার্টফোন ছাড়া একটি দিনও চলা অসম্ভব। স্মার্টফোন এখন ডিজিটাল যোগাযোগেরও অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। আর যদি এই ফোনই না থাকে, তাহলে কী হবে? ধারণা করা হচ্ছে এই ফোনের বিকল্প হিসেবে ভবিষতে সম্পূর্ণ নতুন এক প্রযুক্তি এর জায়গা দখল করবে। টেসলার মালিক ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে এবার চলে আসছে 'নিউরালিংক'। সেই পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক আবার লিখেছেন, ভবিষ্যতে কোনো ফোনই থাকবে না। থাকবে শুধু এই নিউরালিংক।

দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে: প্রতিমন্ত্রী পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে, যা উদ্বেগজনক। আজ ( সোমবার, ২৪ জুন) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া
বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এখন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। অ্যাপলের পর সবশেষ মাইক্রোসফটকে টেক্কা দিয়েছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

সফটওয়্যারের ল্যাইসেন্স কিনতে ৫০০ কোটি টাকার বেশি বাইরে চলে যাচ্ছে
দেশের প্রযুক্তি খাতে এখনো কমেনি বিদেশি প্রযুক্তি সেবার আধিপত্য। প্রতিবছর ৫০০ কোটি টাকার বেশি অর্থ দেশের বাইরে চলে যায় বিভিন্ন সফটওয়্যারের ল্যাইসেন্স ও মাসিক সাবস্ক্রিপশন কিনতে। অথচ একই প্রযুক্তির সেবা দেয়ার সক্ষমতা রাখে দেশীয় কোম্পানিগুলো। তারপরও কেন বিদেশি প্রযুক্তির দিকে এতো আগ্রহ বেসরকারি প্রতিষ্ঠান গুলোর ?