
ইরানে খাদ্য ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান
আজারবাইজান জানিয়েছে, তারা ইরানে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ পাঠাচ্ছে। কথিত একটি ইরানি ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ ককেশাস অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ার কয়েক দিনের মধ্যেই এ পদক্ষেপ নেয়া হলো। কাতারভিতিতক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আজারবাইজানকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার ইরানের
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইরান আজারবাইজানকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। এর আগে আজারবাইজান দাবি করেছিল, ইরানের দুটি ড্রোন দেশটির স্বায়ত্তশাসিত নাখচিভান এক্সক্লেভে আঘাত করেছে; এর মধ্যে একটি বিমানবন্দরের একটি ভবনে আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজারবাইজানে ইরান থেকে ছোড়া ড্রোন আঘাত, দুই বেসামরিক নাগরিক আহত
আজারবাইজান জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত করেছে। এতে দেশটির নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদসংস্থা বিসিবির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বজুড়ে ইফতারের বৈচিত্র্য: ইউনেস্কোর স্বীকৃতি ও বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার
রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় (Holy Month of Ramadan)। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান (Maghrib Adhan) নামাজের সঙ্গে সঙ্গে মুখে খাবার তুলে রোজা ভাঙার এই মুহূর্তকে বলা হয় ‘ইফতার’ (Iftar)।

নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে: রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলা হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি। গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নামবে আজারবাইজান
প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে ইউরোপের নারী ফুটবল দল আজারবাইজান। ট্রাই ন্যাশন সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়বে ফিফা র্যাংকিংয়ে ৭৪ নম্বরে থাকা এ দলটি। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায়।

নারী ত্রিদেশীয় সিরিজ: মালয়েশিয়া-আজারবাইজানের লড়াইয়ে তাকিয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে আজারবাইজান। আগামীকাল (শনিবার, ২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে, আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) অনুশীলন সেরেছে দুই দল। অনুশীলনে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে দুই দলের ফুটবলারদের। এ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের নারী ফুটবলাররাও, কেননা আজারবাইজানের জয়ে লড়াইয়ে থাকবে বাংলাদেশও।

শ্রম উপদেষ্টার সঙ্গে আজারবাইজান প্রজাতন্ত্রের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রীর বৈঠক
অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী আনার আলিয়েভ। গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে গুরুত্বপূর্ণ এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বিষয়ে আলোচনা হয়।

এশিয়া কাপের প্রস্তুতি: ঘরের মাঠে নারী ফুটবলারদের প্রতিপক্ষ আজারবাইজান
আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে ঘরের মাঠে আজারবাইজানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালাই করতেই এ আয়োজন। কোচ পিটার বাটলার দেশে এলেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেই সঙ্গে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে নারীদের লিগ।

ককেশাসে করিডোর তৈরিতে যুক্তরাষ্ট্রকে বাধা, ইরানের সতর্কতা
কূটনৈতিক মিত্র রাশিয়া পাশে থাকুক বা না থাকুক ককেশাস অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত করিডোর তৈরিতে বাধা দেবে ইরান। ওয়াশিংটনকে সতর্ক করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়াতি তাসনিম নিউজকে বলেন, এই করিডোরে বিদেশি হস্তক্ষেপ মেনে নিলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট যাবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি সম্পন্ন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তিচুক্তিতে সই করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। হোয়াইট হাউজে চুক্তি সইয়ের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান।

ইরান-ইসরাইল সংঘাতে বিপাকে বিদেশিরা, হজযাত্রী থেকে পর্যটক সবাই আতঙ্কে
ইরান-ইসরাইল সংঘাত এখন দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রভাব ছড়িয়ে পড়েছে অন্য দেশেও। শিক্ষার্থী থেকে শুরু করে পূণ্যার্থী, দুই দেশে অবস্থানরত পর্যটক এমনকি সৌদিতে অবস্থানরত হজযাত্রীরাও পড়ে গেছেন চরম বিপাকে। ইরান আর ইসরাইল ত্যাগ করতে মরিয়া হয়ে উঠেছেন পাকিস্তান, আজারবাইজানসহ নানা দেশের মানুষ। কিন্তু যুদ্ধ কবলিত দেশ ছাড়তে গিয়ে তাদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। অন্যদিকে দেশে ফেরার সাহস পাচ্ছেন না দেশের বাইরে থাকা নাগরিকরা।