
ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট: শাহে আলম
ঢাকাকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। গঠিত পরিবীক্ষণ কমিটিগুলোর উদ্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই অত্যন্ত সচেষ্ট। তিনি স্বচক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা দেখে এসেছেন।

সৌদিগামী শ্রমিকদের হয়রানিতে জিরো টলারেন্স: প্রবাসীকল্যাণমন্ত্রী
সৌদি আরবে শ্রমিক প্রেরণে যেসব এজেন্সি আর্থিক অনিয়ম ও প্রবাসীদের হয়রানি করে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে নীতি অনুসরণ করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে, তারা চেষ্টা করেছে ক্ষমতাকে কুক্ষিগত করতে।

নেপালে হিমালয়ের শৃঙ্গ থেকে নামার সময় নিচে পড়ে জার্মান পর্বতারোহীর মৃত্যু
নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের একটি শৃঙ্গ থেকে নামার সময় নিচে পড়ে এক জার্মান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৬ অক্টোকর) এ তথ্য জানিয়েছেন এক ট্রেকিং কোম্পানির কর্মকর্তা।

প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
দেশে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে এ সহযোগিতার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।

দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিলেন এনএসআইয়ের মহাপরিচালক
দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে (সাউথ এশিয়ান কাউন্টার টেরোরিজম কনফারেন্স) যোগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। আজ (সোমবার, ২৬ অক্টোবর) একটি অভ্যন্তরীণ সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সিংগাইরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৪ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সিংগাইরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মো. মুক্তার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামি মো. সুমন মিয়াকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া পৃথক ধারায় তাদের আরও কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ২১৮ জন। আজ (সোমবার, ২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টাঙ্গাইলে ‘মিথ্যা হত্যা মামলা’ সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে জীবিত মানুষকে মৃত সাজিয়ে এবং অন্য মরদেহকে নিজের স্বামী দাবি করে মিথ্যা হত্যা মামলা দায়ের করার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলার সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই মামলার রায় ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাইকা প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।

মানব পাচার-সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার মানব পাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আজ (সোমবার, ২৬ অক্টোবর) উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও মাকসুদা মাকসুদির সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন তিনি।

বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেলেন মুস্তাফিজ
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে মেলবোর্ন রেনেগেডসের প্রস্তাব পেয়েছেন মুস্তাফিজুর রহমান। পুরো মৌসুমেই মুস্তাফিজকে বিগ ব্যাশে পেতে পারে তার দল।