বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে কাতার-সুইজারল্যান্ড

কাতার-সুইজারল্যান্ড
কাতার-সুইজারল্যান্ড | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামছে কাতার এবং সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রের সান-ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় আজ (শনিবার, ১৩ জুন) দিবাগত রাত ১টায় শুরু হবে দুই দলের ম্যাচ।

গেল বিশ্বকাপের আয়োজক কাতার এবারের আসরে নামছে আন্ডারডগ হিসেবেই। ঘরের মাঠে ২০২২ আসরে গ্রুপপর্বেই সব ম্যাচ হেরে বিদায় নিয়েছিল তারা। এবারে মরিয়া বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিতে। তবে, সামনে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। নিজেদের সবশেষ ৬ আন্তর্জাতিক আসরেই অন্তত নকআউট পর্ব নিশ্চিত করেছে দলটি।

দারুণ ধারাবাহিক এক প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে স্বাভাবিকভাবেই কিছুটা পিছিয়ে কাতার। সুইজারল্যান্ডকে সমর্থন দিচ্ছে তাদের অতীত রেকর্ডও। এর আগে সবশেষ ৫ বিশ্বকাপেই নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে দলটি।

ইএ