ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন প্রশাসনের

ভিক্টোরিয়া মাঠ পরিদর্শনে প্রশাসন
ভিক্টোরিয়া মাঠ পরিদর্শনে প্রশাসন | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী কর্তৃক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরিদর্শনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ (শনিবার, ১৩ জুন) ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি।

এ সময় কর্মসূচির সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়াদি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসন জানায়, আগামী ১৭ জুন বুধবার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী ঐদিন শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও জেলা সদরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দুটি অনুষ্ঠানে যোগদান করবেন। রাজনগর উপজেলায় তিনি কোনও প্রোগ্রামে যোগদান না করে সরকারি স্কুল মাঠেই রাজনগরের টেংরা ইউনিয়নের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) আশরাফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইএ