টানা তৃতীয় ম্যাচে হার; পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশের নারী হকি দল

এশিয়ান গেমস

হকি ম্যাচ
হকি ম্যাচ | ছবি: সংগৃহীত
0

এশিয়ান গেমসে নিজেদের তৃতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ নারী হকি দল। দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলের বিশাল ব্যবধান হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে লাল সবুজের প্রতনিধিরা।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারেই তিনবার বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল আদায় করে কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল হজম করে বাংলাদেশ। প্রথমার্ধেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। বিরতির পর কিছুটা রক্ষণাত্মক কৌশলে বাংলাদেশ খেললেও কোরিয়ার গোল উৎসব থামেনি।

তৃতীয় কোয়ার্টারে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। শেষ কোয়ার্টারে এসে কোরিয়ানরা আরও একটি গোল করলে বাংলাদেশের হার নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পুল এর পয়েন্ট তালিকার শীর্ষস্থান শক্ত করেছে দক্ষিণ কোরিয়া। বিপরীতে টানা তিন ম্যাচ হেরে পয়েন্টের খাতা খুলতে না পারা বাংলাদেশ গোল ব্যবধানে রয়েছে টেবিলের একদম তলানিতে। গ্রুপ পর্বে ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী হকি দল।

এফএস