মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিকেএসপি কর্তৃপক্ষের দাবি, গত ২৮ জুলাই রাতে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জীম। তবে বিকেএসপির মতো একটি সুসংরক্ষিত সরকারি ক্যাম্পাসের ভেতরে কীভাবে এমন দুর্ঘটনা ঘটলো, তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে এইকমিটিকে।
কক্সবাজারের মহেশখালীর সন্তান জীম ছোটবেলা থেকেই কারাতে নিয়ে স্বপ্ন দেখে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। মেধাবী এ ক্যাডেটের আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে পরিবার ও দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



