Recent event

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে কারাতেতে বাংলাদেশের স্বর্ণ ও ব্রোঞ্জ জয়

0

ডারবানে চলমান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে কারাতেতে একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। আদাম চৌধুরী ৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক ও ব্যক্তিগত কাতা ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।

কমনওয়েলথে কারাতে চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে রয়েছেন মুস্তাক চৌধুরী। যিনি স্বর্ণজয়ী আদামের বাবা। এসএ গেমসে বাংলাদেশের পদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান ভেটেরান ইভেন্টে স্বর্ণ জিতেন।

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল বাংলাদেশ। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য টুর্নামেন্টের ভেন্যু দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করা হয়।

এএইচ