
দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবানের কাছে একটি টাউনশিপে বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে একদল বন্দুকধারী। এতে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন বেঁচে গেছেন। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) রাতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রিমিয়ার থামসানকা নতুলি। ডারবান এ প্রদেশের প্রধান শহর। রাত ১১টার কিছু আগে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৩টা) বন্দুকধারীরা কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে ঢুকে গুলি চালায়। তখন বাড়িটিতে একটি পার্টি চলছিল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি উপশহরে বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। বুধবার প্রাদেশিক সরকারের প্রধান এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম জি-২০ সম্মেলন
দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম জি-২০ সম্মেলন। সম্মেলনে অংশ নিতে এরইমধ্যে দক্ষিণ আফ্রিকায় মিলিত হয়েছেন প্রতিনিধিরা। সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন প্রায় দুই ডজন আফ্রিকান দেশ মারাত্মক ঋণের চাপে রয়েছে।

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে কারাতেতে বাংলাদেশের স্বর্ণ ও ব্রোঞ্জ জয়
ডারবানে চলমান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে কারাতেতে একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। আদাম চৌধুরী ৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক ও ব্যক্তিগত কাতা ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।