তবে ম্যাচের শুরুর চিত্রটা ছিলো অন্যরকম। ফাতুর মোছামাদ গোল করলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান বাংলাদেশকে।
তবে দ্বিতীয় কোয়ার্টারে গোল করতে পারেনি কোনো দল। তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন আমিরুল।
গত দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা রাসেল মাহমুদ জিমি ৩৭ মিনিটে ফিল্ড গোল করলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হারে বাংলাদেশ দল।
এরপর নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।





