গোলশূন্য ড্র দিয়ে শেষ নারীদের এশিয়ান গেমসের যাত্রা

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

গোলশূন্য ড্র দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে, মিয়ানমারের বিপক্ষে দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় ছিলো বাংলাদেশের। র‍্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও ৪৮ শতাংশ বল দখলে রেখে সমানে সমান লড়াই করে আফঈদা-তহুরাদের বাংলাদেশ।

তবে আক্রমণে ধার না থাকায় পুরো ম্যাচে প্রতিপক্ষের পোস্টে রাখা একটি শটেও লক্ষ্যভেদ করা সম্ভব হয়নি। অপরদিকে, গোলকিপার রুপনা চাকমার দুর্দান্ত দুটি সেভে গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ দল।

এর আগে, উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরে শেষ আটে ওঠার আশা আগেই শেষ হয়েছিলো বাংলাদেশের নারীদের। ফলে দুই হার ও এক ড্রয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় আসর শেষ করলো লাল-সবজের প্রতিনিধিরা।

এসএইচ