নিরাপত্তাজনিত কারণে ট্রাইব্যুনালে আসেননি জিয়াউল আহসান, ভার্চুয়ালি হবে সাক্ষ্যগ্রহণ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান | ছবি: সংগৃহীত
0

আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম-খুনের মামলায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি, ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে তার সাক্ষ্যগ্রহণ।

আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের সশরীরে হাজির হওয়ার কথা ছিলো। তবে তার নিরাপত্তার ঝুঁকি থাকায় তাকে হাজির করা হয়নি। পরে প্রসিকিউটর গাজী তামিম সাংবাদিকদের এ তথ্য জানান।

এখন থেকে তাকে কারাগারে রেখে বিচারকাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হবে।

এ পর্যন্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়াসহ কয়েকজন সামরিক বাহিনীর কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তার বিরুদ্ধে তিনটি অভিযোগে বিচার চলছে।

তার বিরুদ্ধে ২০১১ সালের ১১ জুলাইয়ে গাজীপুরে তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনায় ৫০ জনকে হত্যা এবং বলেশ্বর নদীতে ৫০ জনকে হত্যা করে মরদেহ ভাসিয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

এসএইচ