আর্জেন্টিনার কোচ হিসেবেই থাকতে চান লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি
লিওনেল স্কালোনি | ছবি: সংগৃহীত
0

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যত নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন লিওনেল স্কালোনি। জানালেন, তরুণদের নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করতে চান তিনি।

চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে স্কালোনির। ৮ বছরে তার অধীনে দু'টি কোপা আমেরিকার পাশাপাশি একবার বিশ্বকাপও জেতে আর্জেন্টিনা। সবশেষ বিশ্বকাপেও ফাইনালে পৌঁছায় তার দল। একেবারে ভঙুর আলবিসেলেস্তেদের সাফল্যের শিখরে পৌঁছে দেন স্ক্যালোনি। তবে ডাগআউটে ক'দিন থাকবেন, তার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কি না সেসব নিয়ে এখনও কিছুই জানায়নি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

এসবের মধ্যেই মুখ খুললেন স্ক্যালোনি। তিনি জানালেন, আবারও তরুণদের নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে চান তিনি। সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন লিওনেল মেসিও। স্ক্যালোনির সামনে তাই বড় চ্যালেঞ্জ। মেসিবিহীন আর্জেন্টিনা দল গড়া নিশ্চয়ই সহজ কাজ হবে না তার জন্য।

ইএ