উত্তর কোরিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারের রেশ না কাটতেই এবার দক্ষিণ কোরিয়া পরীক্ষার সামনে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ কঠিন হলেও ঘুরে দাঁড়াতে চান ফুটবলাররা।

ম্যাচের আগে আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) শেষবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। উত্তর কোরিয়ার বিপক্ষে লাল-সবুজদের রক্ষণের দুর্বলতা ছিলো চোখে পড়ার মতো।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে এসব ভুল শুধরে নেয়ার চেষ্টা করেছেন ফুটবলাররা। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে দক্ষিণ কোরিয়া।

তবে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে চায় বাংলাদেশ। আসরের শুরুটা ভালো না হলেও ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

জেআর