ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ফেভারিট থাকলেও কিছুটা চাপ নিয়েই মাঠে নামতে হচ্ছে তাদের। মৌসুমের শুরুর তিন ম্যাচে জয় পেলেও সবশেষ রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হার এসেছিল হোসে মরিনিও শিষ্যদের।
যে কারণে আপাতত লা লিগার শীর্ষস্থান থেকে কিছুটা দূরেই থাকতে হচ্ছে তাদের।
অন্যদিকে রায়ো ভায়োকানো গেল মৌসুমে লা লিগায় চমকের জন্ম দিলেও চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি। রিয়ালের মাঠ থেকে এক পয়েন্ট আনতে পারলেই সেটা হবে তাদের বড় প্রাপ্তি।
দুই দলের শেষ ৬ দেখায় ৪ বারই ম্যাচ হয়েছে ড্র। তাই মরিনিয়োর দলের বিপক্ষে চমকের আশা করতেই পারে ভায়োকানো।





