ধারের চুক্তিতে রয়েছে আগামী মৌসুমে তাকে পাকাপাকিভাবে দলে নেয়ার সুযোগ। ব্রিটিশ গণমাধ্যমের খবর, মার্মুশকে স্থায়ীভাবে পেতে টটেনহ্যামকে গুনতে হতে পারে অন্তত পাঁচ কোটি পাউন্ড, সঙ্গে যোগ হতে পারে আরও এক কোটি।
নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত মার্মুশ। প্রধান কোচ রবের্তো দে জেরবির সঙ্গে কথা বলে তার পরিকল্পনায় মুগ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সিটির হয়ে গত মৌসুমে ২১ ম্যাচে মাত্র সাত গোল করেছিলেন মার্মুশ।
এবার দে জেরবির অধীনে আক্রমণভাগে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার লক্ষ্য তার। টানা দুই মৌসুম লিগে ১৭তম হওয়া টটেনহ্যাম এবার দল পুনর্গঠনে ব্যস্ত। নতুন মৌসুমে ব্রেন্টফোর্ডের কাছে ৩-০ গোলে হেরে শুরু করেছে তারা। আগামীকাল (শনিবার, ২৯ আগস্ট) নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে মার্মুশের নতুন দল।





