ইউরোপ সেরার ট্রফি পুনরুদ্ধারে রিয়ালের সামনে কঠিন চ্যালেঞ্জ

চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগ | ছবি: সংগৃহীত
0

ইউরোপ সেরার ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ড্রয়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হয়েছে ইউরোপের ছয় লিগের চ্যাম্পিয়নসহ একাধিক শক্তিশালী দল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও রানার্সআপ আর্সেনালও পেয়েছে কঠিন প্রতিপক্ষ।

মোনাকোয় জমকালো আয়োজনে হয়ে গেল ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন ফরম্যাটে প্রতিটি দল খেলবে আটটি ম্যাচ চারটি ঘরের মাঠে, চারটি প্রতিপক্ষের মাঠে। আর ড্রতেই রিয়াল মাদ্রিদের সামনে খুলে গেছে কঠিন পথ।

ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ডাচ চ্যাম্পিয়ন পিএসভি ও অস্ট্রিয়ার শিরোপাধারী এলএএসকে। এছাড়া খেলবে লাইপজিগের বিপক্ষে। আর অ্যাওয়ে ম্যাচে রিয়ালকে যেতে হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মাঠে। সঙ্গে রয়েছে শাখতার দোনেৎস্ক, গ্রিসের এইকে এথেন্স ও রোমা।

আরও পড়ুন:

এদিকে টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজির সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ। লুইস এনরিকের দল ঘরের মাঠে খেলবে বার্সেলোনার বিপক্ষে, আর সিটির মাঠে গিয়ে খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।বার্সেলোনার সূচিতেও রয়েছে সিটি ও অ্যাস্টন ভিলার মতো ইংলিশ প্রতিপক্ষ।

গতবারের রানার্সআপ আর্সেনালও পেয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, নাপোলি ও বরুশিয়া ডর্টমুন্ডের মতো শক্তিশালী দল।

আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর শুরু হবে লিগ পর্বের ম্যাচ। আর চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল হবে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে।

এফএস