গত জুলাইয়ে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি প্রস্তাব ঘিরেই শুরু হয় দ্বন্দ্ব। বিশ্বকাপের ২০ শতাংশ বাণিজ্যিক স্বত্ব প্রায় ৪২০ কোটি ডলারে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিলো ফিফার। এর প্রতিবাদে উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেয়।
তবে পরে প্রস্তাবটি প্রত্যাহার করে ক্ষমা চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পাশাপাশি ভবিষ্যতে এমন উদ্যোগ নেয়া হবে না এমন আইনি নিশ্চয়তাও দিয়েছে ফিফা। আর পোল্যান্ডে ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তরুণ ফুটবলারদের রাজনৈতিক সংকটের বাইরে রাখতেই দ্রুত বর্জন প্রত্যাহারের সিদ্ধান্ত উয়েফার।





