ট্রান্সফারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রিয়াল মাদ্রিদ ও লাইপজিগের মধ্যে ডিওমান্ডে ইস্যুতে আর কোনো আলোচনা হয়নি। যা নিয়ে মাদ্রিদ শিবিরে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে।
জানা যায়, অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে শনিবার দলের সঙ্গে অস্ট্রিয়ায় প্রাক-মৌসুমের প্রশিক্ষণ শিবিরে যাবেন ডিওমান্ডে।
আরও পড়ুন:
এরই মধ্যে লাইপজিগ তাদের পরিকল্পনা এই ফরোয়ার্ডকে জানিয়ে দিয়েছে। তবে ডিওমান্ডে জানিয়েছেন, অস্ট্রিয়ায় গেলেও দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে চান না তিনি। বরং মানসিকভাবে রিয়ালে যোগ দিতে প্রস্তুত বলে পরিষ্কার করেছেন এই ফুটবলার।
এই বিষয়ে দুই ক্লাব শিগগিরই সমঝোতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করছেন ডিওমান্ডে।





