ভোজিনিয়ার জন্য চিলির ক্লাব ফুটবলের পুরনো নিয়ম পরিবর্তন

কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া
কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া | ছবি: সংগৃহীত
0

এক ভোজিনিয়ার জন্য চিলির ক্লাব ফুটবলে পরিবর্তন করা হলো পুরনো নিয়ম। দেশটির পেশাদার ফুটবল নিয়মে এত দিন জার্সিতে ডাকনাম ব্যবহারের কোনো সুযোগ ছিল না।

কিন্তু কেপ ভার্দের ৪০ বছর বয়সী তারকা গোলকিপার ভোজিনিয়ার জন্য এই নিয়ম সংশোধন করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ভোজিনিয়ার আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। জার্সিতে কেবল নিজের ডাকনামটি ব্যবহারের শর্তেই চিলির শীর্ষ ক্লাব কোলো কোলোর সাথে চুক্তিতে রাজি হন তিনি। তাকে এই সুযোগ দিতে চিলির প্রিমেরা ডিভিশনের সব ক্লাব একজোট হয়ে আবেদন জানালে, সম্মতি দেয় কর্তৃপক্ষ।

তবে জার্সির সমস্যার সমাধান হলেও ভিসা সংক্রান্ত জটিলতা ও ব্যক্তিগত কারণে এখনো চিলিতে পৌঁছাতে পারেননি এই ফরোয়ার্ড-গোলকিপার। অবশ্য কোলো কোলো কর্তৃপক্ষ ও কোচ আশ্বস্ত করেছেন, দ্রুতই সব ঝামেলা কাটিয়ে ক্লাবে যোগ দেবেন ভোজিনিয়া।

ইএ