পাঁচ বিভাগে ফিফা পাওয়ার র‍্যাংকিং প্রকাশ

ফিফার লোগো
ফিফার লোগো | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ শেষে প্রকাশিত হয়েছে ফিফা পাওয়ার র‍্যাংকিং। বিশ্বকাপের সেরা পারফরম্যান্সেরই পরিসংখ্যানভিত্তিক স্বীকৃতি এই পাওয়ার র‌্যাংকিং। আক্রমণ, সৃজনশীলতা, রক্ষণ, গোলকিপিং ও বল পায়ে গোলকিপিং পাঁচটি বিভাগে উঠে এসেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নাম।

বিশ্বকাপ শেষ কিন্তু আলোচনা এখনো তুঙ্গে। কে ছিলেন আক্রমণভাগে সবচেয়ে ভয়ংকর, কার সৃজনশীলতা সবচেয়ে বেশি, কে রক্ষণকে সামলেছেন দারুণ দক্ষতায় আর কোন গোলরক্ষক ছিলেন অতুলনীয়। ২০২৬ বিশ্বকাপ শেষে প্রকাশিত হয়েছে ফিফা পাওয়ার র‌্যাংকিং।

আক্রমণভাগে সবার ওপরে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে সামনে থেকে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন। আসরে ১০ গোল ও ৪ অ্যাসিস্টে তার স্কোর ৯.১২। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ৮.২৯। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই ইংলিশদের হয়ে সেরা পারফর্ম করেছেন তিনি। বিশ্বকাপের এক আসরেই ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৭ গোল করেছেন তিনি। তৃতীয় স্থানে আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি। ৮ গোল ও ৪ অ্যাসিস্টে তার রেটিং, চতুর্থ স্থানে আছেন নরওয়ের হয়ে ৭ গোল করা আর্লিং হালান্ড যার রেটিং এবং পঞ্চম স্থানে ৬ গোল করা ফ্রান্সের উসমান দেম্বেলে।

সৃজনশীল ফুটবলারদের তালিকায় এক নম্বরে ফ্রান্সের আক্রমণাত্মক ফুটবলের কারিগর মাইকেল অলিসে । দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির রেটিং, তৃতীয় কিলিয়ান এমবাপ্পে, চতুর্থ জেরেমি ডোকু এবং পঞ্চম স্থানে স্পেনের লামিন ইয়ামাল ।

রক্ষণে সেরাদের তালিকায়ও স্পেনের আধিপত্য। রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্পেন অধিনায়ক রদ্রি। তারপরই রেটিং পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় পাউ কুবারসি। এরপরেই আছেন পেদ্রো পোরো , আয়মেরিক লাপোর্তে এবং কানাডার লুক ডি ফুগেরোলেস ।

গোলরক্ষকদের মধ্যে সেরা দিয়োগো কস্তা । দ্বিতীয় স্থানে এমিলিয়ানো মার্তিনেজ, তৃতীয় জর্ডান পিকফোর্ড, চতুর্থ ইয়াসিন বুনু এবং পঞ্চম গ্রেগর কোবেল ।

আর বল পায়ে দক্ষতায় গোলকিপারদের তালিকায় এক নম্বরে জর্ডান পিকফোর্ড । এরপর উনাই সিমন, রনওয়েন উইলিয়ামস, অরল্যান্ডো গিল এবং গ্রেগর কোবেল ।

ডেটা ও পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতে তৈরি এই পাওয়ার র‍্যাংকিংয়ে বিশ্বকাপের প্রতিটি বিভাগের সেরা তারকাদেরই স্বীকৃতি দিয়েছে ফিফা। গোল করা, সুযোগ তৈরি, রক্ষণ কিংবা গোলপোস্ট পাহারা প্রতিটি বিভাগেই আলাদা আলাদা নায়কের দেখা মিলেছে এবারের বিশ্বকাপে। আগামী বিশ্বকাপ পর্যন্ত এই তারকারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারেন কি না সময়ই বলে দিবে সেই উত্তর।

ইএ