পাঁচ বিভাগে ফিফা পাওয়ার র্যাংকিং প্রকাশ
বিশ্বকাপ শেষে প্রকাশিত হয়েছে ফিফা পাওয়ার র্যাংকিং। বিশ্বকাপের সেরা পারফরম্যান্সেরই পরিসংখ্যানভিত্তিক স্বীকৃতি এই পাওয়ার র্যাংকিং। আক্রমণ, সৃজনশীলতা, রক্ষণ, গোলকিপিং ও বল পায়ে গোলকিপিং পাঁচটি বিভাগে উঠে এসেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নাম।