আর্জেন্টিনা বনাম মিশর, কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ?

আর্জেন্টিনা বনাম মিশর সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা বনাম মিশর সম্ভাব্য একাদশ | ছবি: এখন টিভি
2

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে (World Cup title defense campaign) এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই; একটি হারই শেষ করে দিতে পারে আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার স্বপ্ন। সেই কঠিন পরীক্ষায় আজ আটলান্টায় শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির দল।

অন্যদিকে, ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৯ নম্বরে থাকা মিশরও (Egypt football team FIFA ranking) বেশ আত্মবিশ্বাসী। সাম্প্রতিক পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া আফ্রিকান এই দলটির বিরুদ্ধে ম্যাচটি জেতা মোটেও সহজ হবে না আর্জেন্টিনার জন্য।

আরও পড়ুন:

১৮ বছর পর দেখা এবং মেসি-সালাহ ঐতিহাসিক দ্বৈরথ (Messi vs Salah International Match)

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা ও মিশর। এর আগে দীর্ঘ ১৮ বছর আগে, ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে দুই দলের একমাত্র দেখাটি হয়েছিল, যেখানে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

তবে এই ম্যাচটি বিশ্ব ফুটবলে আরও বিশেষ আকর্ষণ তৈরি করেছে লিওনেল মেসি ও মোহামেদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক মুখোমুখি হওয়ার কারণে (Lionel Messi vs Mohamed Salah head to head)। ক্লাব ফুটবলে দুজনের পথ একাধিকবার মিললেও, নিজ নিজ জাতীয় দলের জার্সিতে কখনো একে অপরের বিপক্ষে মাঠে নামেননি এই দুই বিশ্বসেরা ফরোয়ার্ড।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ও ফরমেশন (Argentina Predicted Lineup Today)

আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিয়াইরিও ওলে (TyC Sports & Diario Olé updates)-এর খবর অনুযায়ী, মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে (Argentina starting 11) কয়েকটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। কেপ ভার্দের বিপক্ষে খেলা ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজের পরিবর্তে আজ প্রথম একাদশে ফিরছেন নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজ।

আরও পড়ুন:

কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বলেন, "আমার একাদশ ঠিক করা আছে। তবে খেলোয়াড়দের এখনো জানাইনি বলে প্রকাশ করছি না। আপনারা যেসব সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছেন, সেগুলো বাস্তবতার খুব কাছাকাছি।"

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (ফরমেশন: ৪-৪-২):

মাঝমাঠ শক্তিশালী করতে স্কালোনি আজ চারজন মিডফিল্ডার নিয়ে দল সাজাচ্ছেন, যেখানে আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন গতিময় হুলিয়ান আলভারেজ।

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martínez)
  • ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো
  • মিডফিল্ডার: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস
  • ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক) ও হুলিয়ান আলভারেজ

মিশরের সম্ভাব্য একাদশ ও ফরমেশন (Egypt Predicted Lineup Today)

আর্জেন্টাইন ডিফেন্স বা রক্ষণভাগ ভাঙতে মিশর আজ তাদের সেরা শক্তি নিয়ে মাঠে নামছে। রাইট উইঙে মোহাম্মদ সালাহ এবং লেফট উইঙে দুর্দান্ত ফর্মে থাকা ওমর মারমুশ আজ আর্জেন্টিনার ডিফেন্ডারদের বড় পরীক্ষা নেবেন।

মিশরের সম্ভাব্য একাদশ (ফরমেশন: ৪-৩-৩):

  • গোলরক্ষক: মোহামেদ এল শেনাউই (Mohamed El Shenawy)
  • ডিফেন্ডার: মোহামেদ হানি, মোহামেদ আবদেলমেনেম, আহমেদ হেগাজি, মোহামেদ হামদি
  • মিডফিল্ডার: মারওয়ান আত্তিয়া, মোহামেদ এলনেনি, হামদি ফাথি
  • ফরোয়ার্ড: ওমর মারমুশ, মোস্তফা মোহামেদ, মোহাম্মদ সালাহ (অধিনায়ক)

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬: একনজরে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের সম্ভাব্য একাদশ ও দ্বৈরথ

At a Glance: Argentina vs Egypt Predicted Lineup & Player Formations

পজিশন
(Position)
আর্জেন্টিনা একাদশ (৪-৪-২)
(Argentina Lineup)
মিশর একাদশ (৪-৩-৩)
(Egypt Lineup)

গোলরক্ষক
(Goalkeeper)

এমিলিয়ানো মার্তিনেজ

মোহামেদ এল শেনাউই

রক্ষণভাগ
(Defenders)

নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো

মোহামেদ হানি, মোহামেদ আবদেলমেনেম, আহমেদ হেগাজি, মোহামেদ হামদি

মধ্যমাঠ
(Midfielders)

রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস

মারওয়ান আত্তিয়া, মোহামেদ এলনেনি, হামদি ফাথি

আক্রমণভাগ
(Forwards)

লিওনেল মেসি (অধিনায়ক)
হুলিয়ান আলভারেজ

মোহাম্মদ সালাহ (অধিনায়ক)
ওমর মারমুশ, মোস্তফা মোহামেদ

প্রধান আকর্ষণ
(Key Clash)

লিওনেল মেসি বনাম মোহাম্মদ সালাহ। জাতীয় দলের জার্সিতে দুই বিশ্বসেরা মহাতারকার এটিই প্রথম ঐতিহাসিক মুখোমুখি লড়াই।

কৌশলগত নোট
(Tactical Note)

কোচ লিওনেল স্কালোনি মাঝমাঠ শক্তিশালী করতে ৪ জন মিডফিল্ডার নিয়ে ৪-৪-২ ফরমেশনে দল নামাচ্ছেন। অন্যদিকে মিশর তাদের শক্তিশালী উইং আক্রমণ ওমর মারমুশ ও মোহাম্মদ সালাহকে ব্যবহার করে ৪-৩-৩ ফরমেশনে আর্জেন্টাইন ডিফেন্স ভাঙার প্রস্তুতি নিয়েছে।

বিশ্বকাপ ২০২৬ এর সব খবর সবার আগে পেতে ,ক্লিক করুন এখানে,

আরও পড়ুন:

আজ আর্জেন্টিনা বনাম মিশর লাইভ ম্যাচ (Argentina vs Egypt live match today), আর্জেন্টিনা বনাম মিশর বাংলাদেশ সময় কখন (Argentina vs Egypt match time BDT), আজকের আর্জেন্টিনা ম্যাচের একাদশ (Argentina football team today match squad), টফি অ্যাপে লাইভ ফুটবল খেলা ২০২৬ (Watch World Cup live today on Toffee), আর্জেন্টিনা বনাম মিশর লাইভ স্কোর ও গোল (Argentina vs Egypt live score and goals)

এসআর