মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার অ্যাপ ২০২৬
মোবাইলে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার অ্যাপ ২০২৬ | ছবি: এখন টিভি
1

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। মরুর বুকে কিংবা বিশ্বের যেকোনো প্রান্তে যখনই ফুটবল মহাযজ্ঞের বল গড়ায়, তখন পুরো বাংলাদেশ মেতে ওঠে উৎসবে। তবে প্রযুক্তির এই যুগে টেলিভিশনের স্ক্রিন ছাড়িয়ে কোটি মানুষের খেলা দেখার মূল মাধ্যম হয়ে উঠেছে হাতের স্মার্টফোনটি (How to Watch Football World Cup on Mobile: A to Z Guide to Watch Live Matches Easily)।

আপনি যদি ঘরে বা বাইরে যেকোনো জায়গায় বসে সহজে নিজের মোবাইলে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখতে চান (Want to watch football world cup live on mobile), তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই।

আরও পড়ুন:

টেলিভিশনে সরাসরি বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেল (Direct World Cup Broadcasting Channels on TV)

যারা ঘরে বসে বড় পর্দায় খেলা উপভোগ করতে চান, তাদের জন্য ফিফার (FIFA) অফিশিয়াল লাইসেন্স নিয়ে বাংলাদেশের তিনটি প্রধান টিভি চ্যানেল সরাসরি খেলা সম্প্রচার করবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং জনপ্রিয় সংবাদ মাধ্যম সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই অফিশিয়াল সম্প্রচারস্বত্ব কিনেছে তারা (They bought official broadcasting rights from FIFA)।

মোবাইল বা ল্যাপটপে সহজে লাইভ খেলা দেখার অফিশিয়াল অ্যাপস (Official Apps to Watch Live Football on Mobile or Laptop Easily)

টেলিভিশনের পাশাপাশি আপনি যদি কোনো ঝামেলা ছাড়াই নিজের মোবাইল বা স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চান, তবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন। নির্দিষ্ট অত্যন্ত সাশ্রয়ী সাবস্ক্রিপশন ফি দিয়ে হাই ডেফিনিশন (HD) কোয়ালিটিতে স্মার্টফোনে ফুটবল বিশ্বকাপ লাইভ স্ট্রিম (Football world cup live stream on smartphone) করতে পারবেন নিচের এই অ্যাপগুলোর মাধ্যমে:

  • টফি অ্যাপ (Toffee App)
  • মাই রবি অ্যাপ (My Robi App)
  • বায়োস্কোপ অ্যাপ (Bioscope App)

আরও পড়ুন:

একনজরে মোবাইলে ও টিভিতে সহজে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখার অফিশিয়াল মাধ্যম ও অ্যাপস

প্লাটফর্মের ধরন (Platform Type) মাধ্যম ও অ্যাপসের নাম (Media & Apps) ডিভাইস সাপোর্ট (Supported Devices) শর্ত ও ফি (Terms & Fees)
টেলিভিশন চ্যানেল
(Official TV Channels)
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
(BTV)
এনালগ ও ডিজিটাল টিভি সম্পূর্ণ ফ্রি
(Free to Air)
টি-স্পোর্টস
(T-Sports)
ক্যাবল টিভি ও সেট-টপ বক্স ক্যাবল ফি প্রযোজ্য
সময় টেলিভিশন
(Somoy TV)
ক্যাবল টিভি ও স্যাটেলাইট ক্যাবল ফি প্রযোজ্য
মোবাইল ও ওডিটি অ্যাপ
(Mobile & OTT Apps)
টফি অ্যাপ
(Toffee App - Banglalink)
অ্যান্ড্রয়েড, আইওএস ও স্মার্ট টিভি নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি
(Subscription Fee Required)
মাই রবি অ্যাপ
(My Robi App - Robi)
স্মার্টফোন ও ট্যাব
বায়োস্কোপ অ্যাপ
(Bioscope App - GP)
স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপ
গুরুত্বপূর্ণ তথ্য: উল্লেখিত ৩টি টিভি চ্যানেল সরাসরি ফিফার (FIFA) কাছ থেকে অফিশিয়াল ব্রডকাস্টিং রাইটস বা সম্প্রচারস্বত্ব কিনেছে। মোবাইল ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সংশ্লিষ্ট ওডিটি অ্যাপগুলো ডাউনলোড করে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন:

এসআর