বিশ্বকাপের হাজারতম ম্যাচে শক্তি দেখালো জাপান

জাপানের খেলোয়াড়
জাপানের খেলোয়াড় | ছবি: সংগৃহীত
0

ফিফা বিশ্বকাপের হাজারতম ম্যাচ জয় দিয়েই রাঙাল জাপান। ‘এফ’ গ্রুপের ম্যাচে তিউনিশিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ব্লু সামুরাইরা।

কানাডার মন্টেরিতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে জাপান। বল দখল বা আক্রমণ সবদিকেই তিউনিশিয়ার চেয়ে এগিয়ে ছিলো দলটি। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন দাইচি কামাদা।

প্রথমার্ধের আগেই লিড দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। বিরতির পরও আক্রমণে মুন্সিয়ানা দেখিয়েছে জাপানিজরা। ৬৯ মিনিটে জুনিয়া ইতোর দলের হয়ে তৃতীয় গোল করেন।

৮৩ মিনিটে উয়েদার জোড়া গোলে জাপানের বড় জয় নিশ্চিত হয়। এতে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এফ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্লু সামুরাইরা। জাপানের সঙ্গে পয়েন্ট ও গোল ব্যবধান সমান থাকলেও মোট গোলের দিক থেকে এগিয়ে থাকায় শীর্ষে নেদারল্যান্ডস।

জেআর