জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হলেন থমাস ডুলি

থমাস ডুলি
থমাস ডুলি | ছবি: এখন টিভি
0

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষ চূড়ান্ত হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়েছে বাফুফে। আজ (শুক্রবার, ২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থমাস ডুলি বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন। এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন

বাফুফে জানিয়েছে, কোচ ডুলির অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল। সেইসঙ্গে তারা অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং। সর্বশেষ তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবকটিতেই জয় পায়।

জেআর