বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হচ্ছেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘদিন ক্রিস কোলম্যানের নাম শোনা গেলেও শর্টলিস্ট থেকে বাদ পড়েছেন তিনি। গুঞ্জন আছে, যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার থমাস ডুলিই হচ্ছেন হামজা-জামালদের পরবর্তী হেড কোচ।
কোচের নাম প্রকাশে টালবাহানার পাশাপাশি হাই প্রোফাইল কোচদের নানা কারণ দেখিয়ে বাদ দেয়ায় আজ (বৃহস্পতিবার, ২১ মে) বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেছেন ফুটবল সমর্থকরা। বাফুফের বর্তমান কমিটির সভাপতিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও জানান বিক্ষোভকারীদের মুখপাত্র।
বিক্ষোভকারীদের অভিযোগের তীর ছিলো সাইফুল বারী টিটুর দিকে। তাদের দাবি, যেহেতু টেকনিক্যাল টিম এ বিষয়টি হ্যান্ডেল করতেছে, তাই এর দায়ভার সম্পূর্ণ টিটুর নিতে হবে। তিনি যেহেতু টেকনিক্যাল টিম দেখছেন, তাই কোচ নিয়ে এমন টালবাহানার দায়ভার তাকেই নিতে হবে।
আরও পড়ুন:
সবশেষ গায়ানার কোচ হিসেবে দায়িত্ব পালনের আগে ফিলিপাইন জাতীয় দলের হেড কোচ ও যুক্তরাষ্ট্রের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন থমাস ডুলি। তার ঝুলিতে আছে জার্মান কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সঙ্গে কাজের অভিজ্ঞতা।
দুইবার ফিফা বিশ্বকাপ খেলা ও ১৯৯৮ সালে একবার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়া ডুলিকে পেতে বাফুফের খরচও কম হচ্ছে। তবুও কেন তাকে মেনে নিতে অনীহা সমর্থকদের?
বিক্ষোভকারীরা দাবি করেন, বাফুফের হাতে যথেষ্ট বাজেট আছে, যা দিয়ে বিশ্বমানের অনেক ভালো কোচকে আনা সম্ভব। তবুও কেন বিশ্বসেরা কোচদের রেখে এরকম দ্বিতীয় সারির কোচ আনা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এছাড়া দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত ফুটবল ভক্তরা।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



