ইবোলা প্রাদুর্ভাবে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প নিজ দেশ থেকে সরিয়ে নিলো কঙ্গো

ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প স্থগিত
ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প স্থগিত | ছবি: এখন টিভি
0

ইবোলা প্রাদুর্ভাবের কারণে নিজ দেশে বিশ্বকাপ ফুটবল আসরের প্রস্তুতি ক্যাম্প স্থগিত করেছে কঙ্গো প্রজাতন্ত্র। আপাতত বেলজিয়ামে নিজেদের প্রস্তুতি ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সাম্প্রতিক সময়ে আফ্রিকান দেশগুলোতে ব্যাপক আকারে ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে তাই রাজধানী কিনশাসায় নিজেদের তিন দিনের ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কঙ্গো।

আরও পড়ুন:

মার্কিন যুক্তরাষ্ট্রের কোয়ারেন্টাইন নীতি অনুযায়ী অন্তত ৩০ দিন ইবোলা প্রাদুর্ভাবমুক্ত দেশে থাকতে হবে। যে কারণে বিশ্বকাপে কঙ্গোর ভক্তরা মাঠে থাকতে পারবে কি না, তা নিয়ে বড় রকমের শঙ্কা রয়েছে।

আগামী ৩ জুন ডেনমার্ক এবং ৯ জুন স্পেনে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। ৫২ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া কঙ্গো এবারের বিশ্বকাপে খেলবে ‘কে’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া এবং উজবেকিস্তান।

এসএইচ