ইবোলা
ইবোলা আক্রান্ত দেশ থেকে ফেরায় মার্কিন যাত্রীদের জন্য নতুন ভ্রমণবিধি

ইবোলা আক্রান্ত দেশ থেকে ফেরায় মার্কিন যাত্রীদের জন্য নতুন ভ্রমণবিধি

ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে উগান্ডা, দক্ষিণ সুদান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) সম্প্রতি যাওয়া নির্দিষ্ট যাত্রীদের জন্য ভ্রমণবিধি কঠোর করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কঙ্গোয় ইবোলায় মৃত্যু ছাড়ালো ১৭০০, ভ্যাকসিন পরীক্ষা ত্বরান্বিত করছে ডব্লিউএইচও

কঙ্গোয় ইবোলায় মৃত্যু ছাড়ালো ১৭০০, ভ্যাকসিন পরীক্ষা ত্বরান্বিত করছে ডব্লিউএইচও

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, পরীক্ষামূলক চিকিৎসা, প্রতিরোধমূলক ওষুধ ও ভ্যাকসিনের পরীক্ষা নজিরবিহীন গতিতে এগিয়ে নেয়া হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কঙ্গোয় ইবোলা পরিস্থিতির অবনতি; ১০ দিনে আক্রান্ত বেড়েছে ১০০০

কঙ্গোয় ইবোলা পরিস্থিতির অবনতি; ১০ দিনে আক্রান্ত বেড়েছে ১০০০

ডেনোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ২০০-তে পৌঁছেছে। এর মধ্যে অন্তত ১ হাজার ৪০৫ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, মাত্র ১০ দিনের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার মানুষ।

কঙ্গোতে ইবোলায় মৃত ছাড়লো ১৩০০, ধর্মঘটে স্বাস্থ্যকর্মীরা

কঙ্গোতে ইবোলায় মৃত ছাড়লো ১৩০০, ধর্মঘটে স্বাস্থ্যকর্মীরা

মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলায় মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে, শনাক্ত প্রায় তিন হাজার। তবে ভাইরাসটির প্রাদুর্ভাবের মাঝেই দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট পালন করছেন ইবোলার হটস্পট ইতুরি প্রদেশের স্বাস্থ্যকর্মীরা। এতে রোগটি আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে ইবোলার বুন্দিবুগিও ভ্যারিয়েন্ট মোকাবিলায় পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রথম হিউম্যান ট্রায়াল সম্পন্ন হয়েছে।

ইবোলা: কঙ্গোয় ২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ৯৯৯

ইবোলা: কঙ্গোয় ২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ৯৯৯

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার (২২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। গত মে মাসে এই প্রাদুর্ভাব ঘোষণা করা হয়েছিল।

কঙ্গোয় মরদেহ পরিবহনে ইবোলা ছড়ানোর নতুন ঝুঁকি: জাতিসংঘ

কঙ্গোয় মরদেহ পরিবহনে ইবোলা ছড়ানোর নতুন ঝুঁকি: জাতিসংঘ

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) এক এলাকা থেকে আরেক এলাকায় ইবোলায় মৃতদের মরদেহ পরিবহনের ঘটনা ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। শুক্রবার জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) এই সতর্কবার্তা দিয়েছে। প্রায়ই নিজেদের এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য এই মরদেহগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেয়া হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইতিহাসের দ্রুততম গতিতে ছড়াচ্ছে ইবোলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইতিহাসের দ্রুততম গতিতে ছড়াচ্ছে ইবোলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআরসি) ইবোলা ভাইরাস ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ভাইরাসের সংক্রমণে গত দুই মাসে দেশটিতে ২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৭৯৬ জন। ফ্রান্স২৪ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় তহবিল সংকট; বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় তহবিল সংকট; বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

ডেনোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় প্রয়োজনীয় তহবিলের অর্ধেকেরও কম পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ মঙ্গলবার সংস্থাটির একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে দাতা দেশগুলোকে এই সংকটে কঙ্গোকে একা ফেলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভ্যাকসিনহীন ইবোলায় বিপর্যস্ত ডিআরসি; ছড়ানোর আশঙ্কা ১০ দেশে

ভ্যাকসিনহীন ইবোলায় বিপর্যস্ত ডিআরসি; ছড়ানোর আশঙ্কা ১০ দেশে

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে আবারও ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। যুদ্ধ, অবিশ্বাস এবং ভ্যাকসিনের অভাবে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরব নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইবোলা মোকাবিলায় ১০৭ মিলিয়ন ডলারের জরুরি তহবিল ছাড় দেয়ার ঘোষণা সিডিসির

ইবোলা মোকাবিলায় ১০৭ মিলিয়ন ডলারের জরুরি তহবিল ছাড় দেয়ার ঘোষণা সিডিসির

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় ১০৭ মিলিয়ন (১০ কোটি ৭০ লাখ) ডলারের জরুরি তহবিল ছাড় করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) সংস্থাটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইবোলা মহামারি ও সশস্ত্র সংঘাত: কঙ্গোয় মানবিক বিপর্যয়ের শঙ্কা আইসিআরসির

ইবোলা মহামারি ও সশস্ত্র সংঘাত: কঙ্গোয় মানবিক বিপর্যয়ের শঙ্কা আইসিআরসির

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ইবোলা মহামারি সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) মঙ্গলবার জানিয়েছে, ইবোলা পরিস্থিতির অবনতি হলেও দেশটিতে সহিংসতা কমেনি, বরং হাসপাতালে সংঘাতজনিত জরুরি রোগীর সংখ্যা বাড়ছে। টিআরটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইবোলা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের ডাক দিলেন জি-৭ নেতারা

ইবোলা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের ডাক দিলেন জি-৭ নেতারা

কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি শক্তিশালী ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জি-৭ জোটের নেতারা। আজ (মঙ্গলবার, ১৬ জুন) এক বিবৃতিতে তারা অন্যান্য দেশকেও এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সম্পদ ও অর্থ বরাদ্দ করার অনুরোধ জানিয়েছেন।