সিরি আ’ শিরোপা হাতছানি; তোরিনোর বিপক্ষে নামছে ইন্টার

ইন্টার মিলান
ইন্টার মিলান | ছবি: সংগৃহীত
0

জয় পেলেই শিরোপা। এমন এক সমীকরণে ইতালিয়ান লিগ সিরি আ’তে রাতে লিগের ম্যাচে তোরিনোর বিপক্ষে নামছে ইন্টার মিলান। আজ (রোববার, ২৬ এপ্রিল) রাত ১০টায় তোরিনোর ঘরের মাঠে স্তাদিও অলিম্পিকো গ্রান্দে তোরিনোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে সিরিআ’য় প্রায় ধরাছোঁয়ার বাইরে ইন্টার মিলান। ১৩তম স্থানে থাকা তুরিনোর বিপক্ষে তাই আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে নেরাজ্জুরিরা।

আরও পড়ুন:

রাতে জয় পেলেই শিরোপা উৎসবও করতে পারবে ক্রিশ্চিয়ান চিভুর দল। লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বী নাপোলি নিজেদের বাকি সব ম্যাচে জয় পেলে ইন্টারের সমান পয়েন্ট হবে।

যদিও গোল ব্যবধানে নাপোলির চেয়ে অনেকটাই এগিয়ে ইন্টার। আজ জয় পেলেই তাই এক অর্থে নিজেদের ২১তম লিগ টাইটেল নিশ্চিত করবে ইন্টার। বাকি আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে পরের সপ্তাহে পার্মার বিপক্ষে ম্যাচ পর্যন্ত।

জেআর