যদিও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন তিনি। ক্যাম্প ন্যু তে ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পরপরই বাম পায়ে তীব্র অস্বস্তি নিয়ে মাঠেই শুয়ে পড়েন ইয়ামাল।
আরও পড়ুন:
বার্সার মেডিকেল টিমের সহায়তায় তার খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্য ভাঁজ ফেলেছে সমর্থকদের কপালে। প্রাথমিক লক্ষণ অনুযায়ী ধারণা করা হচ্ছে ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে গেছে। তবে চোটের গভীরতা জানতে বৃহস্পতিবারের স্ক্যান রিপোর্টের অপেক্ষায় ক্লাব কর্তৃপক্ষ।
ইউরোপীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সুস্থ হতে অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে ইয়ামালের। অর্থাৎ বিশ্বকাপের ঠিক আগে মাঠে ফিরতে পারেন এই ফরোয়ার্ড।



 specialises in using seismological data to track nuclear tests-320x167.webp)

