বুন্দেস লিগায় ইতিহাস গড়লো প্রথম নারী কোচ ইতা

ম্যারি লুইস এতা
ম্যারি লুইস এতা | ছবি: সংগৃহীত
0

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা, বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন ম্যারি লুইস এতা।

টানা হারের বৃত্তে থাকা ক্লাবটি গতকাল (শনিবার, ১১ এপ্রিল) বুন্দেস লিগার পয়েন্ট টেবিলের একেবারে তলানির দল এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হেরেছে ১১ নম্বরে থাকা ইউনিয়ন বার্লিন। এরপরই তাৎক্ষণিক সিদ্ধান্তে কোচ স্টেফেন বমগার্টকে বরখাস্ত করে ম্যারিকে দায়িত্ব দেয় ইউনিয়ন বার্লিন। তবে সেটা মৌসুমের বাকি থাকা ৫ ম্যাচের জন্য। প্রধান কোচের পাশাপাশি বরখাস্তের তালিকায় আছেন সহকারী কোচ দানিলো ডি সুজা এবং কেভিন ম্যাককেনা।

আরও পড়ুন:

এর আগে তিনি ছেলেদের বুন্দেস লিগায় প্রথম নারী সহকারী কোচ হিসেবে কাজ করে ইতিহাস গড়েন। ম্যারি-লুইস এতা এর আগে ছেলেদের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী মৌসুম থেকে ইউনিয়ন বার্লিন নারী দলের কোচ হওয়ার কথা রয়েছে তার।

১৮ দলের এ প্রতিযোগিতায় বর্তমানে ১১ নম্বরে অবস্থান ইউনিয়ন বার্লিনের। রেলিগেশন জোনে থাকা সেন্ট পাউলির সঙ্গে তাদের ব্যবধান কেবল ৭ পয়েন্ট। শীতকালীন বিরতি শেষে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে কেবল দুটিতে জিতেছে বার্লিনের ক্লাবটি

জেআর